Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পাইকগাছায় বাজার সভাপতি-সম্পাদকসহ ৩ ব্যবসায়ীর মারপিট : দোকান বন্ধ ঘোষণা
  • যশোরের আফিল অটো ব্রিকসে আগুন পুড়ে গেছে এক শেডের সব মেশিনারিজ
  • খুলনায় দিনেদুপুরে গুলি করে ব্যবসায়ী হত্যা
  • যশোরসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় হতাহত দেড়শ’ পরিবারের মাঝে বিআরটিএ’র চেক বিতরণ
  • ইফতারিতে বাড়িতে বানান ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু
  • রোগী কল্যাণ সমিতি যশোরের মতবিনিময়
  • অবৈধ দখলদার উচ্ছেদে সড়কে যশোর পৌরসভার লাল দাগ
  • ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মিম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ডুমুরিয়ায় কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ১৩, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া
খুলনার বিদায়ী জেলা প্রশাসক তৌফিকুর রহমান বৃহস্পতিবার বিকেলে ডুমুরিয়ায় নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধনকালে বলেন, ‘উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারটি ডুমুরিয়ার সকল জনগণের কাছে একটি সুন্দর স্থাপনা হয়ে থাকবে। আশা করি আপনারা এই শহীদ মিনারের ভাবগাম্ভীর্য রক্ষা করবেন।’

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ এই অমর গীতি-কবিতাকে উদ্ধৃত করে বৃহস্পতিবার বিকেলে উপজেলার স্বাধীনতা চত্বরে নব-নির্মিত ডুমুরিয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন করা হয়েছে।

উল্লেখ্য, ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত এই শহীদ মিনারটি উপজেলা প্রকৌশলীর দপ্তরের তত্ত্বাবধানে ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে।

ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিনের সার্বিক তত্ত্বাবধানে কেন্দ্রীয় শহীদ মিনারের আনুষ্ঠানিক উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস ও ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা।

শহীদ মিনার উদ্বোধনের আগে জেলা প্রশাসক তৌফিকুর রহমান প্রধান অতিথি হিসাবে ডুমুরিয়া উপজেলা পরিষদের সভাকক্ষে ২০২৫-’২৬ অর্থবছরে উপজেলায় ‘রবি মৌসুমে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচি’র আওতায় উফশী ও হাইব্রিড বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩ হাজার ৬শ’ প্রান্তিক কৃষকের মাঝে হাইব্রিড ধান বিজ, উফশী ধান বিজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে ওই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, খুলনা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) আব্দুস সামাদ, সিনিয়র মনিটরিং কর্মকর্তা মোসাদ্দেক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন প্রমুখ।

উদ্বোধন কেন্দ্রীয় শহীদ মিনার ডুমুরিয়া
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

পাইকগাছায় বাজার সভাপতি-সম্পাদকসহ ৩ ব্যবসায়ীর মারপিট : দোকান বন্ধ ঘোষণা

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

যশোরের আফিল অটো ব্রিকসে আগুন পুড়ে গেছে এক শেডের সব মেশিনারিজ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

খুলনায় দিনেদুপুরে গুলি করে ব্যবসায়ী হত্যা

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.