নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া
ডুমুরিয়ায় খোলা বাজারে অতিরিক্ত দামে অকটেন বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস এ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, ডুমুরিয়া বাজারের কালিবাড়ি মোড় এলাকায় আবু হুরাইরা নামের এক দোকানি অবৈধভাবে প্রতি লিটার ২২০ টাকা দরে অকটেন বিক্রি করছে।
এমন গোপন সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেন এবং হাতে নাতে ধরে ফেলেন।
পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীনে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন ভূমি অফিসের নাজির কিরন বালা। এ সময় থানা পুলিশের সদস্যসহ ইউপি সদস্য ও স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

