Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • খুলনায় দিনেদুপুরে গুলি করে ব্যবসায়ী হত্যা
  • যশোরসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় হতাহত দেড়শ’ পরিবারের মাঝে বিআরটিএ’র চেক বিতরণ
  • ইফতারিতে বাড়িতে বানান ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু
  • রোগী কল্যাণ সমিতি যশোরের মতবিনিময়
  • অবৈধ দখলদার উচ্ছেদে সড়কে যশোর পৌরসভার লাল দাগ
  • ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মিম
  • যশোরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২
  • জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টানা দ্বিতীয় জয় যশোরের
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ডুমুরিয়ায় মুক্তিযোদ্ধাদের স্বার্থ বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ২৬, ২০২৫Updated:অক্টোবর ২৬, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া
ডুমুরিয়ায় মুক্তিযোদ্ধা সংসদের সংবিধান ও মুক্তিযোদ্ধাদের স্বার্থ বিরোধী কর্মকান্ডের অভিযোগ। তারই প্রতিবাদে রোববার বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় মুক্তিযোদ্ধা কল্যাণ কমিটির আহবায়ক এম নুরুন্নবী খোকা বলেন, বিগত আওয়ামী লীগ সরকার আমলে মুক্তিযোদ্ধা কোটায় একাধিক সন্তানের চাকরি, সম্পত্তি হস্তগতসহ বিভিন্ন অনৈতিক সুবিধা গ্রহণকারিরা আবারও তৎপর হয়ে উঠেছেন। কতিত একজন মুক্তিযোদ্ধা উপজেলা সদরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স দখল, মুক্তিযোদ্ধা মার্কেট ব্যক্তিগতভাবে ব্যবহার করছেন। তাছাড়া মুক্তিযোদ্ধা কমান্ডের নামে বরাদ্দকৃত সরকারি খাস জমিতে বিধি বহির্ভুতভাবে বহুতল পাকা ভবন নির্মাণ করে ভোগ দখলও করছেন। এমনকি মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড নামে ভুয়া সংগঠন বানিয়েও অপকর্ম করে যাচ্ছেন।

ডুমুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সূচনা বক্তৃতায় যুদ্ধকালিন কমান্ডার নুরুল ইসলাম মানিক মুক্তিযোদ্ধাদের সম্মন ও স্বার্থ রক্ষায় আশু প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আবু তালেব হাওলাদার, বিভাষ চন্দ্র বৈরাগী, গাজী নাজিম উদ্দিন, নির্মল কান্তি মল্লিক, কুমুদ রঞ্জন মল্লিক, রবীন্দ্রনাথ বৈরাগী, ভোলানাথ মল্লিক, ক্ষীরোদ চন্দ্র বৈরাগী, অন্নদা করিবার, দীনবন্ধু বৈরাগী, নিমাই চন্দ্র হালদার।

অভিযোগ ডুমুরিয়া মুক্তিযোদ্ধা স্বার্থ বিরোধী কর্মকাণ্ড
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

খুলনায় দিনেদুপুরে গুলি করে ব্যবসায়ী হত্যা

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

যশোরসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় হতাহত দেড়শ’ পরিবারের মাঝে বিআরটিএ’র চেক বিতরণ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

ইফতারিতে বাড়িতে বানান ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.