বাংলার ভোর প্রতিবেদক
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে যশোরে শুরু হয়েছে পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান।
শনিবার সকাল সাড়ে ৯টায় শহরের ইনস্টিটিউট ময়দানে মন্ত্রীপরিষদের নির্দেশনায় জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গু-চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বাড়ে। এ কারণে নিজেদের বাড়ি ও আশেপাশের ড্রেন ও পুকুর পরিস্কার, পরিচ্ছন্ন রাখলে এসব রোগ বিস্তার অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।
এই কাজ যেন আনুষ্ঠানিকতার ভিতরে সীমাবদ্ধ না থাকে, সে জন্য প্রশাসনকে নিয়মিত অভিযান পরিচালনা চলিয়ে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।
