বাংলার খেলা প্রতিবেদক
যশোরের উদীয়মান তায়কোয়ান্দো খেলোয়াড় ইফাজ কবির রাদ “নতুন কুঁড়ি স্পোর্টস-২৬” প্রতিযোগিতায় ৪৫+ কেজি ওজন বিভাগে অংশ নিয়ে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। যশোর পৌরসভার প্রতিনিধিত্ব করে তিনি এই সাফল্য অর্জন করেন।

রাদের এই অর্জনে পরিবার, শিক্ষক, সহপাঠী ও ক্রীড়াপ্রেমীদের মাঝে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। ছোটবেলা থেকেই তায়কোয়ান্দোর প্রতি তার আগ্রহ, নিয়মিত অনুশীলন ও কঠোর পরিশ্রম তাকে এ সাফল্য এনে দিয়েছে।

রাদের কোচ ও জাতীয় রেফারি তবিবুর রহমান বলেন, ইফাজ কবির রাদ অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী একজন খেলোয়াড়। তার আত্মবিশ্বাস ও নিয়মিত অনুশীলনের ফলেই সে জেলা চ্যাম্পিয়ন হয়েছে। ভবিষ্যতে সে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য আরও সাফল্য বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি।

Share.
Exit mobile version