Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের চৌগাছায় দু’টি মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৩
  • মানসিক ভারসাম্যহীন শামীম হত্যার আসামি আটক
  • যশোরে সাংবাদিকদের সাথে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিতের ইফতার
  • যশোরে কর্মকর্তাদের সাথে মতবিনিময় দলকানা কর্মকর্তা দেখতে চাই না : অমিত
  • মণিরামপুরে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
  • যশোর সদর উপজেলার কর্মকর্তাদের সাথে প্রতিমন্ত্রী অমিতের মতবিনিময়
  • কোটচাঁদপুরে মহান শুহদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
  • যশোর ২ আসনের সংসদ সদস্য ফরিদ সংবর্ধিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, ফেব্রুয়ারি ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

তালায় বিএনপির দুই নেতা বহিস্কার, বিচার দাবি ২ জনের

banglarbhoreBy banglarbhoreআগস্ট ১৩, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

তালা সংবাদদাতা

সাতক্ষীরার তালায় সংগঠনবিরোধী ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। তাছাড়া বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন অন্যায়-অপকর্ম করা অন্য দুজনকে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে। মঙ্গলবার সকালে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

সাময়িক বহিস্কৃতরা হলেন উপজেলা বিএনপির সহ-শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান গাজী ও তালা সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম।

তাছাড়া উপজেলার খলিলনগর ইউনিয়নের মহান্দী গ্রামের মিন্টু জোয়ারদার ও গগন শেখ নামের দুজন বিএনপির নাম ভাঙিয়ে ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি, মারধরসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে বিএনপি।

মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায় ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী ও দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপি সহ-শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান গাজীকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কালাম মঙ্গলবার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দলীয় নির্দেশনা অমান্য করে সংগঠন বিরোধী ও শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকায় তালা সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলামকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

অন্যদিকে খলিলনগর ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক গাজী আছির উদ্দিন এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, মহান্দী গ্রামের মিন্টু জোয়ার্দার ও গগন শেখ নামের দুজন বিএনপির নাম ভাঙিয়ে ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি, মারধরসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। তারা জানান এরা দলের কেউ না তাদের অপকর্মের দায় দল নেবে না।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায় বলেন, ‘দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় ও সুযোগ সন্ধানী ব্যক্তিরা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ পাচ্ছি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দল থেকে বহিস্কার করা হচ্ছে।’

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের চৌগাছায় দু’টি মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৩

ফেব্রুয়ারি ২১, ২০২৬

মানসিক ভারসাম্যহীন শামীম হত্যার আসামি আটক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

যশোরে সাংবাদিকদের সাথে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিতের ইফতার

ফেব্রুয়ারি ২১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.