Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • “BNP Network” কেন্দ্র করে বিএনপির বিজিএন: তৃণমূল-কেন্দ্র সংযোগ জোরদার
  • বিশ্ব নাট্য দিবস উপলক্ষে ৩ দিনের অনুষ্ঠানের সমাপ্তি
  • যুবদলের নাম ভাঙিয়ে যশোরে পাম্প থেকে খোলা তেল নিয়ে বিক্রি, তাৎক্ষণিক পদক্ষেপ দলের
  • নড়াইলে ফিলিং স্টেশন ব্যবস্থাপক হত্যা: অভিযুক্ত ট্রাক চালককে শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার
  • যশোরে যাত্রিক ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা
  • গাছচোরদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যশোর জেলা পরিষদ প্রশাসক
  • নাজমা হোটেলকে লাখ টাকা জরিমানা
  • যশোরে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন : ৭২ ঘণ্টার আল্টিমেটাম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ৩০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

তালায় মায়ের হাতে গেল ছেলের প্রাণ

banglarbhoreBy banglarbhoreজুলাই ২২, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

তালা সংবাদদাতা

মাদকাসক্ত ছেলে হাবিবুর রহমানকে হত্যার অভিযোগে তালায় হতভাগ্য মা পারুল বেগম গ্রেফতার হয়েছে। তালা থানা পুলিশ সোমবার রাতে তাকে গ্রেফতার করেন। ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মা খুনের ঘটনা স্বীকার করেছেন। মাদকাসক্ত ভ্যানচালক ছেলে মোটরসাইকেল না পেয়ে মাকে হত্যা করতে আসলে ধস্তাধস্তির একপর্যায়ে ছেলে মারা যায়।

জানা গেছে, উপজেলার আটরই গ্রামের হাবিবুর মোড়ল (৩০) পেশায় ভ্যানচালক এবং মাদকাসক্ত। মাদক সেবনের জন্য সে প্রায়ই তার মা পারুল বেগম (৫৫) এবং স্ত্রীকে মারপিট করতো। এ কারনে ইতোপূর্বে তার ২টি স্ত্রী সংসার ছেড়ে চলে যায়।

নিহত হাবিবুরের বর্তমান স্ত্রী শান্তা খাতুন বলেন, তার স্বামী মাদক সেবন করে আবার কখনও মাদকের টাকার জন্য তাকেসহ শাশুড়ি পারুল বেগমকে মারপিট ও গালিগালাজ করতো। গত কিছুদিন ধরে স্বামী হাবিবুর মটোরসাইকেল কেনার জন্য শাশুড়ির কাছে টাকা চেয়ে চাপ দিচ্ছিল। কিন্তু দরিদ্র শাশুড়ি সেই টাকা দিতে না পারায় সোমবার (২১ জুলাই) রাত ৯টার দিকে হাবিবুর রহমান বাড়িতে এসে টাকার জন্য আমাকে ও আমার শাশুড়িকে গালিগালাজ সহ মারপিট করে।

একপর্যায়ে আমি অচেতন হয়ে পড়ি এবং জ্ঞান ফেরার পর স্বামীকে রক্তাক্ত দেখি। এ সময় তার কপাল, গলা ও বুকে কোপের চিহ্ন ছিল। পরে রাত সাড়ে ১০টার দিকে স্বামী হাবিবুর রহমানকে তালা হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পরে খবর পেয়ে তালা থানা পুলিশ হাসপাতালে এসে লাশ উদ্ধার করেন এবং ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেন। এসময় নিহত হাবিবুর রহমানের মা পারুল বেগম খুন করার কথা প্রথমে অস্বীকার করলেও পরে ছেলের সাথে তার ধস্তাধস্তির কথা স্বীকার করে বলেন, ধস্তাধস্তির একপর্যায়ে ছেলে হাবিবুরে গলায় ও বুকে হাসুয়ার কোপ লাগলে সে মারা যায়।

তালা থানার ওসি মো. মাইনউদ্দিন বলেন, ঘটনার সংবাদ পেয়ে গত রাতে ঘটনাস্থল থেকে হত্যার আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী শান্তা খাতুন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা (১১/২৫) দায়ের করেছেন।

অপরদিকে গতরাতে তালা হাসপাতাল থেকে আটক মা পারুল বেগমকে মঙ্গলবার (২২ জুলাই) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া নিহত হাবিবুরের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

“BNP Network” কেন্দ্র করে বিএনপির বিজিএন: তৃণমূল-কেন্দ্র সংযোগ জোরদার

মার্চ ৩০, ২০২৬

বিশ্ব নাট্য দিবস উপলক্ষে ৩ দিনের অনুষ্ঠানের সমাপ্তি

মার্চ ৩০, ২০২৬

যুবদলের নাম ভাঙিয়ে যশোরে পাম্প থেকে খোলা তেল নিয়ে বিক্রি, তাৎক্ষণিক পদক্ষেপ দলের

মার্চ ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.