বাংলার ভোর প্রতিবেদক
নিয়োগবিধি পরিবর্তন করে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের প্রত্যাহারসহ তিনদফা দাবিতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। রোববার দুপুরে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নিয়োগবিধি পরিবর্তন করে ২০২১ সালে রাতের আধারে নিয়োগ পাওয়া অবৈধ ক্রাফট ইনস্ট্রাক্টরদের অনতিবিলম্বে প্রত্যাহার ও বিভিন্ন প্রতিষ্ঠান ও অধিদপ্তরে তাদের সংযুক্তি দ্রুত বাতিল করতে হবে। ২০২০ সালে কারিগরি শিক্ষা ধ্বংসের উদ্দেশ্যে যে নিয়োগবিধি প্রণয়ন করা হয়েছিল সেটিও বাতিল করে অতিদ্রুত ২০২০ সালের আগের নিয়োগবিধি পুনর্বহাল করতে হবে। জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগের ওপর ক্রাফট ইনস্ট্রাক্টরদের করা মামলা নিষ্পত্তি করে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিকাল স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়োগ দিতে হবে। দ্রুত সময়ের মধ্যে দাবি মেনে নেয়া না হলে ক্লাস ও পরীক্ষা বর্জনসহ বৃহত্তর কর্মসূচির ঘোষণা করা হবে।
শিরোনাম:
- পবিত্র ঈদুল ফিতরে যশোরে প্রথম জামায়াত সকাল ৮টায়
- পাট বিজ বিক্রি ত্বরান্বিত করতে যশোরে চাষি সমাবেশ
- জাতীয় সংসদে বেগম খালেদা জিয়াকে স্মরণ করলেন প্রতিমন্ত্রী অমিত
- যুদ্ধের নামে মানুষ হত্যা বন্ধের দাবিতে যশোরে মানববন্ধন
- যশোরে ৫৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১
- দ্যোতনা’র কবিতাপাঠ, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার
- অভয়নগরে কাঠপট্টিতে আগুনে ভস্মীভূত ৩৫ দোকান

