Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলা : দেশত্যাগের হুমকি
  • যশোরে সরকারি জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • যশোরের ফুলতলা বাজারে বিএনপি নেতাদের সহযোগিতায় জমি দখলের অভিযোগ
  • শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যশোরের সিভিল সার্জন
  • কালীগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামের বেহাল দশা
  • জীবননগরে বিপুল পরিমাণ মাদক ফেয়ারডিলসহ দুইজন গ্রেপ্তার
  • দক্ষিণঞ্চলের আমের রাজধানী খ্যাত বেলতলা বাজারে গুটি আম বেঁচাকেনা শুরু
  • রোজা-ঈদ পরবর্তী ওজন কমানোর সহজ টিপস
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দক্ষিণঞ্চলের আমের রাজধানী খ্যাত বেলতলা বাজারে গুটি আম বেঁচাকেনা শুরু

banglarbhoreBy banglarbhoreমার্চ ৩১, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাগআঁচড়া সংবাদদাতা

দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের আমের রাজধানী খ্যাত বেলতলা আম বাজারে গুটি আম বেচাকেনা শুরু হয়েছে। মঙ্গলবার বেলতলা বাজার ঘুরে দেখা গেছে, প্রতি মণ গুটি আম দুই হাজার ৮ শত টাকা থেকে তিন হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।

জানা গেছে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের টক ডাল ও আচার খাওয়ার কাজে এই গুটি আম ব্যবহার হয়। যশোর ও সাতক্ষীরা দুই জেলার সীমান্ত বেলতলা নামক স্থানে এই আম বাজারটি অবস্থিত।

প্রতি বছর আম মৌসুমে এখানে বড় আমের হাট বসে, এখন গুটি আম বেচাকেনা চলছে।

বেলতলা আম বাজারে গুটি আম বিক্রি করতে আসা চাষি আফজাল হোসেন জানান, দীর্ঘ ২৫ বছর তিনি আম চাষের সাথে জড়িত। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আমের মুকুল এবং ফলন আগাম হয়েছে, যে কারণে আম দ্রুত বড় হয়েছে। এছাড়াও বর্তমান বাজারে গুটি আমের চাহিদা বেশি ও কাক্সিক্ষত দামে বিক্রি করতে পেরে তিনি অনেক খুশি।

মেসার্স জাহাঙ্গীর ফল ভান্ডারের প্রোপাইটার জাহাঙ্গীর হোসেন জানান, সিজনের প্রথম দিন আমার আড়তে নয় ক্যারেট গুটি আম এসেছিল, আমগুলো দুই হাজার ৮ শত টাকা মণ দরে বিক্রি করেছি। এবছর গুটি আমের দাম ভালো এবং মোকামে চাহিদাও অনেক বেশি।

বেলতলা আম ব্যবসায়ী সমিতির সভাপতি লোকমান হোসেন বলেন, বাজারে গুটি আম ওঠা শুরু হয়েছে, দিন যত বাড়বে আমদানি ও রপ্তানি তত বৃদ্ধি পাবে।

পাশাপাশি এখানে আম বিক্রি করতে আসা চাষি ও বিভিন্ন মোকাম থেকে আসা ব্যাপারিদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা ও নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

গুটি আম বেলতলা বাজার
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলা : দেশত্যাগের হুমকি

মার্চ ৩১, ২০২৬

যশোরে সরকারি জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মার্চ ৩১, ২০২৬

যশোরের ফুলতলা বাজারে বিএনপি নেতাদের সহযোগিতায় জমি দখলের অভিযোগ

মার্চ ৩১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.