Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • শ্যামনগরে তেলের জন্য দেড় কিলোমিটার দীর্ঘ লাইন
  • শার্শার কায়বা ইউনিয়ন শাখা ছাত্র শিবিরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
  • মেয়ের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি হলো না: সিরাজুল-কোহিনুরের শেষ আশ্রয় পাশাপাশি দুটি কবরে
  • যশোরে ইয়াবাসহ আটক ১
  • এক নিমেষে শেষ একটি পরিবার : পাশাপাশি তিন কবরে চিরনিদ্রায় শায়িত বাবা-নাতনি ও ছেলে
  • নানাবাড়ি বেড়াতে এসে প্রাণ গেল শিশু জান্নাতের
  • কেশবপুরে ঈদের ছুটির ভেতরেও অব্যাহত ছিল পরিবার পরিকল্পনা বিভাগের সেবা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দুই যুগ পূর্তিতে বাঁধনহারা সাহিত্য পরিষদের বর্ণিল সাহিত্য সম্মেলন

banglarbhoreBy banglarbhoreমে ২, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালিগঞ্জ সংবাদদাতা

সাতক্ষীরার কালিগঞ্জে বাঁধনহারা সাহিত্য পরিষদের দুই যুগ পুর্তিতে বর্ণিল আয়োজনে সাহিত্য সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ১১ গুণীজনকে ৫ম বাঁধনহারা সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমি হাইস্কুল মাঠে পুরস্কার প্রাপ্তদের প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও উত্তরীয় প্রদানসহ উপহার সামগ্রি দেয়া হয়।

এবছর ১০ টি বিষয়ে মোট ১১ জন গুণী ব্যক্তিকে বাঁধনহারা সাহিত্য পরিষদ পুরস্কৃত করা হয়েছে। তারা হলেন, কবিতায়-দেশ বরেণ্য কবি মোশাররফ হোসেন খান-ঢাকা, শিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আব্দুল্লাহ আল মাহমুদ, রোহিঙ্গা বিষয়ক গবেষণায়-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ, অনুবাদ সাহিত্য-ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ড. কামরুল হাসান, গীতিকবিতায়-শ্যামনগর সাতক্ষীরার-অধ্যাপক আবু তাহের বেলাল, প্রবন্ধ সাহিত্য- সাহিত্যিক ও সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, প্রবন্ধ সাহিত্য-সাহিত্যিক কোহিনূর বিনতে আবু বকর, সমাজ সেবায়-সাতক্ষীরার ডা. আবুল কালাম বাবলা, লোক সাহিত্য-কালিগঞ্জ সাতক্ষীরার অধ্যাপক এস, এম হারুন-উর-রশিদ, সম্পাদনায়-সালমান রিয়াজ-ঢাকা, সাংবাদিকতায়-আবু সাঈদ বিশ্বাস-সাতক্ষীরা।

পুরস্কার প্রদান অনুষ্ঠানের পূর্বে সকাল ১০ টায় বাঁধনহারার দুই যুগ পুর্তিতে সাতক্ষীরার বিভিন্ন উপজেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি সাহিত্যিক গবেষক শিক্ষাবিদ সাংবাদিকদের নিয়ে দিনব্যাপি দুই পর্বের সাহিত্য সম্মেলন ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মনজুর ইলাহী।

সাহিত্য সম্মেলন পর্বে কবি ও ব্যাংকার শওকত ওসমানের সভাপতিত্বে কবি ও সাহিত্যিক স. ম. তুহিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ ঢাকার সেক্রেটারি ড. মনোয়ায়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ মাহবুবুর রহমান মুকুল, কবি ও সাহিত্যিক হেলাল আনোয়ার, কবি ও সম্পাদক সীমান্ত আকরাম।

দুই যুগ পূর্তিতে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

মার্চ ২৫, ২০২৬

শ্যামনগরে তেলের জন্য দেড় কিলোমিটার দীর্ঘ লাইন

মার্চ ২৪, ২০২৬

শার্শার কায়বা ইউনিয়ন শাখা ছাত্র শিবিরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মার্চ ২৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.