মহম্মাদপুর সংবাদদাতা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাগুরার মহম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া শহীদ আহাদের (১৭) বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছেন নবাগত মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার।
বৃহস্পতিবার দুপুরে মহম্মদপুর উপজেলা সদরের ডাকবাংলো সংলগ্ন তার বাড়িতে গিয়ে নিহতের শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
এ সময় তিনি শহীদ আহাদের মাতা পাখি খাতুন, পিতা ইউনুস আলী ও চাচা স্থানীয় ৬নং ইউপি সদস্য ইয়াকুব আলীর সাথে কথা বলেন এবং সবধরনের সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো, আমিনুর রহমান কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মিজানুর রহমান কাবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল হান্নান, মহম্মদপুর ইউএনও অফিসে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা জহির রায়হান, সাংবাদিক বৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউএনও’র পক্ষে উপহার হিসেবে ফলের বাকেট প্রদান করা হয়।
পরে তিনি শহীদ উপজেলার বালিদিয়া গ্রামের সুমনের বাড়িতে যান। তাদের পরিবারের সদস্যদের ও খোঁজখবর নেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, গত ৪ জুলাই মহম্মদপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আহাদ ও সুমন।
শিরোনাম:
- যশোরে টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম : ভোগান্তিতে মানুষ
- তেঁতুলিয়া শাহী জামে মসজিদ: তালার ঐতিহ্যের ছয় গম্বুজের নিদর্শন
- যশোরে ডেকোরেটর ও ফুল ব্যবসায়ী মালিক সমিতির ইফতার
- কাঠেরপুলে বাড়তি দামে মাংস বিক্রি : জরিমানা
- যশোরে ভোরে বৃষ্টিপাত
- যশোরে এক হাজার পিস ইয়াবাসহ নারী আটক
- বাঘারপাড়ায় বিএনপির দু’পক্ষের সমাবেশ আহ্বানে ১৪৪ ধারা
- পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
