Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দুই শিশুকে যৌন নিপীড়ন : হাবিবুরের বিরুদ্ধে চার্জশিট

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ১৫, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের শংকরপুরে আইসক্রীম খাওয়ানোর লোভ দেখিয়ে ঘরে নিয়ে দুই শিশুর যৌন নিপীড়নের মামলায় শিক্ষা অফিসের সাবেক কর্মচারী হাবিবুর রহমানের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই লিটন চন্দ্র দাস তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দেন। হাবিবুর রহমান শংকর গোলপাতা বটতলা এলাকার বাসিন্দা। তদন্তে আরও উঠে এসেছে দুই শিশুকে আইসক্রীম খাওয়ানোর লোভ দেখিয়েছিলেন একই সাথে নগদ টাকাও দিতে চেয়েছিলেন হাবিবুর।
মামলা ও তদন্ত সূত্রে জানা যায়, গত ৬ জুলাই দুপুরে ১১ বছর বয়সের দুই শিশু বটতলা টুটুলের দোকানের সামনে দাড়িয়ে ছিলো। এ সময় হাবিব ওই দুই শিশুকে আইসক্রীম ও নগদ একশো টাকা দেয়ার লোভ দেয়। বিনিময়ে পাশেই হাবিবের ঘরে যেতে বলে। ওই দুই শিশু প্রলোভনে পরে হাবিবের সাথে তার ঘরে যান। এরপর হাবীব তাদেরকে যৌন নিপীড়ন করতে থাকেন। একপর্যায় ওই দুই শিশু চিৎকার করলে হাবিব দরজা খুলে দেয়। পরে শিশুরা বাড়িতে যেয়ে তাদের পরিবারকে জানান। একপর্যায় বিষয়টি এলাকাজুড়ে জানাজানি হয়ে যায়। পরে এলাকার লোকজন হাবিবকে অবরুদ্ধ করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে হাবিববে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ওই রাতেই এক শিশুর মা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। ওই মামলায় দীর্ঘদিন কারাগারে ছিলেন হাবিব। মামলাটি তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে পুলিশ হাবিবুর রহমানকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক

মার্চ ২১, ২০২৬

ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!

মার্চ ১৯, ২০২৬

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.