Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে মহিলা পরিষদর সভা
  • যশোরে সন্ধ্যার পর দোকান বন্ধের নির্দেশ উপেক্ষা
  • গণহত্যার শহীদদের তালিকা নেই সরকারের কাছে যশোরে স্মরণসভায় ক্ষোভ
  • দুর্নীতি করব  না, কাউকে দুর্নীতি করতে দেব না  : এমপি আবুল কালাম আজাদ
  • মণিরামপুর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত আজগার আলী স্মরণে দোয়া ও আলোচনা সভা
  • সাতক্ষীরায় স্থানীয় পর্যায়ে সামাজিক সংহতি বৃদ্ধি প্রচারাভিযান
  • পাম্পগুলোতে রাজনৈতিক প্রভাব দেখতে চাই না : এমপি মতিয়ার
  • রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে পরিবেশ প্রতিমন্ত্রী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, এপ্রিল ৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দুর্নীতি করব  না, কাউকে দুর্নীতি করতে দেব না  : এমপি আবুল কালাম আজাদ

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৫, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0;
Share
Facebook Twitter LinkedIn

পাইকগাছা সংবাদদাতা
খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ নির্বাচনকালীন বক্তব্যের রেশ টেনে বলেছেন,” আমরা দুর্নীতি করবো  না, আর কাউকে দুর্নীতি করতেও দেব না” তিনি শনিবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জামায়াতে ইসলামীর ছায়া মন্ত্রীসভা গঠনের কথা জানিয়ে তিনি আরো বলেন, আমরা নির্বাচনী এলাকায় কোথাও বৈষম্য করতে দেবনা, দু’ উপজেলার দায়িত্বশীল সরকারি  কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে জানিয়ে দিয়েছি আপনাদের আন্তরিকতা ও জবাবদিহিতামূলক ভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি শিক্ষক নেতৃবৃন্দকে অনুরোধ করেন শিক্ষা প্রতিষ্ঠানের  ম্যানেজিং কমিটি ও সভাপতি নির্বাচনে কোন দল বিবেচনা না করে সমাজের ভালো মানুষকে নির্বাচন করুন। এছাড়া নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ি এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট, সুপেয় পানি, টেকসই ভেড়িবাঁধ নির্মাণ, ফায়ার সার্ভিস নির্মাণের পরিকল্পনা কথা তুলে ধরে তিনি এগুলি দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

শিক্ষক সমিতির নেতা ও প্রধান শিক্ষক এমএম মতিয়ার রহমানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা কামাল হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক আনিছুর রহমানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে সহকারী ও প্রধান শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন শামসুর রহমান, দীপক কুমার সরকার, বাবর আলী গোলদার, সুব্রত কুমার দাশ, শেখ আ. সালাম, খায়রুল ইসলাম, সাধু চরন বিশ্বাস, উদয় কৃষ্ণ মন্ডল, মোস্তাক আহমেদ, মাখল লাল, দেবু মন্ডল, শফিকুল ইসলাম, হাফিজুর রহমান, আমিনুর রহমান, পরমানন্দ সরকার, সুব্রত কুমার সানা, কনিকা মন্ডল, অনুজ কুমার রায়, সমরেশ ঢালীসহ বিভিন্ন স্কুলের শিক্ষক প্রতিনিধিরা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে মহিলা পরিষদর সভা

এপ্রিল ৫, ২০২৬

যশোরে সন্ধ্যার পর দোকান বন্ধের নির্দেশ উপেক্ষা

এপ্রিল ৫, ২০২৬

গণহত্যার শহীদদের তালিকা নেই সরকারের কাছে যশোরে স্মরণসভায় ক্ষোভ

এপ্রিল ৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.