Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম : ভোগান্তিতে মানুষ
  • তেঁতুলিয়া শাহী জামে মসজিদ: তালার ঐতিহ্যের ছয় গম্বুজের নিদর্শন
  • যশোরে ডেকোরেটর ও ফুল ব্যবসায়ী মালিক সমিতির ইফতার
  • কাঠেরপুলে বাড়তি দামে মাংস বিক্রি : জরিমানা
  • যশোরে ভোরে বৃষ্টিপাত
  • যশোরে এক হাজার পিস ইয়াবাসহ নারী আটক
  • বাঘারপাড়ায় বিএনপির দু’পক্ষের সমাবেশ আহ্বানে ১৪৪ ধারা
  • পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দেড়শতবর্ষী বড়রিয়ার মেলায় ঘোড়দৌঁড় অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ১২, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মহম্মদপুর সংবাদদাতা
মাগুরার মহাম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বড়রিয়ার মেলা। তিন দিনব্যাপি এই মেলার প্রথমদিন রোববার উৎসাহ-উদ্দীপনায় দুপুর ২টার দিকে বড়রিয়া মাঠে ঘোড়দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিবছর ২৮ পৌষ বড়রিয়া গ্রামে এই মেলা বসে। মেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়।

মেলার আয়োজক কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান সরদার জানান, ‘আনুমানিক ১৫০ বছর পূর্বে তাদের পূর্বপুরুষ শানু সরদার, ধনাউল্লাহ সরদার ও সোনাউল্লা সরদার এখানে ঘোড়দৌঁড় ও মেলার আয়োজন করেন। প্রথম অবস্থায় গ্রামের রাস্তায় ঘোড়দৌঁড় শুরু হয়। পরবর্তীতে রাস্তায় ইট সোলিং ও পাকা হয়ে গেলে গ্রামের মাঠে ঘোড়দৌঁড় নিয়ে যাওয়া হয়। এরপর থেকে আশপাশের প্রতিটি গ্রামের মানুষ মেলাটিকে নিজের করে নেয়াতে বর্তমানে মেলার আয়তন আরো বেড়েছে। মেলায় মিষ্টি, মাছ, মাংস, মনোহরি, পুতুল, নানা রকমের খেলনা, বিভিন্ন রাইডসহ পাঁচ শতাধিক দোকানি এসেছেন। মাগুরা জেলার বিভিন্ন উপজেলার পাশাপাশি পার্শ্ববর্তী নড়াইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কুষ্টিয়া, ঝিনাইদহ, বাগেরহাটসহ বিভিন্ন জেলা থেকে নানা ধরনের তৈজসপত্র নিয়ে দোকানিরা মেলায় আসে। এই বছর মেলায় কমপক্ষে ১০ থেকে ১২ কোটি টাকার বেচাকেনা হবে।

এবারের প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চলের ৩০টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

ঘোড়দৌঁড় দেড়শতবর্ষী বড়রিয়ার মেলা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম : ভোগান্তিতে মানুষ

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

তেঁতুলিয়া শাহী জামে মসজিদ: তালার ঐতিহ্যের ছয় গম্বুজের নিদর্শন

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

যশোরে ডেকোরেটর ও ফুল ব্যবসায়ী মালিক সমিতির ইফতার

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.