Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নড়াইলে সবজি দোকানির মারপিটে শ্রমিকনেতার মৃত্যু

banglarbhoreBy banglarbhoreমার্চ ৩০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নড়াইল সংবাদদাতা

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ¥ীপাশা বাজারে এক শ্রমিকনেতাকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

জানা গেছে রোববার বিকেলে স্থানীয় বাজারের সবজির দোকানে আলুর দাম নিয়ে বাগবিতণ্ডার জেরে ওই শ্রমিকনেতাকে পিটিয়ে হত্যা করা হয়। নিহত শ্রমিকে নতার উপজেলার মহিষাপাড়া গ্রামের বাসিন্দা আবদুল্লাহ আল-মামুন (৫০)। তিনি নড়াইল জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক।

এ ঘটনায় অভিযুক্ত সবজি দোকানি একই উপজেলার গোপীনাথপুর গ্রামের ইদ্রিস মিয়াকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেল সাড়ে চারটার দিকে লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা বাজারে তরিতরকারি কিনতে যান মামুন। এ সময় সবজি বিক্রেতা ইদ্রিসের দোকানে গেলে তার সঙ্গে আলুর দাম নিয়ে কথা কাটাকাটি হয় মামুনের। একপর্যায়ে দোকানি ইদ্রিস ক্ষিপ্ত হয়ে মামুনকে বেধড়ক পেটান। এতে মাটিতে লুটিয়ে পড়েন মামুন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও কিছু সময়ের মধ্যে পুলিশ ইদ্রিসকে আটক করতে সক্ষম হয়।

অন্যদিকে, মামুনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ইদ্রিসের সবজির দোকানটি ভাঙচুর করেগুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান মুঠোফোনে গণমাধ্যমকে বলেন, আলু কেনা নিয়ে তর্কবিতর্কের সময় মামুনকে আঘাত করেন দোকানি ইদ্রিস। পরে হাসপাতালে নিয়ে গেলে মামুনের মৃত্যু হয়। ইতিমধ্যে ওই দোকানদারকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সবজি দোকানির মারপিট
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক

মার্চ ২১, ২০২৬

ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!

মার্চ ১৯, ২০২৬

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.