নড়াইল প্রতিনিধি
নড়াইল সদরে ডাকাতির মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত আসামি বিপ্লব ওরফে বিপুল ওরফে কামালকে (৩৫) গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
গতকাল সকালে সাড়ে ৭টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কামাল নড়াইল জেলার সদর থানার বাহিরগ্রাম গ্রামের মৃত আ. রহমান মোল্যার ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত আসামি কামালকে এসআই সেলিম মহালদার ও এএসআই মো. শাহেব আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শিরোনাম:
- ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
- বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
- ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
- ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
- সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
- যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
- ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
- যশোরে ডাক্তারের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ মামলা
