Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নবনির্বাচিত সংদ সদস্যদের গেজেট প্রকাশ
  • পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস ঘিরে মাগুরায় উৎসবের আমেজ
  • নিখোঁজের এক সপ্তাহ পর জীবননগরে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শ্যামনগরে মানববন্ধন
  • জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সবার সমান অধিকার নিশ্চিত করবো : নবনির্বাচিত এমপি মশিউর
  • যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা
  • আগুন রাঙা ফাগুন আজ-ভালোবাসার দিন
  • যশোরে রাজনৈতিক সৌজন্যের অনন্য দৃষ্টান্ত: অমিত ও কাদেরের ফোনালাপ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, ফেব্রুয়ারি ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নবনির্বাচিত সংদ সদস্যদের গেজেট প্রকাশ

৩ দিনের মধ্যে শপথ
banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১৪, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর ডেস্ক
বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার দিবাগত রাতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিনের নেতৃত্বে কমিশন অনুমোদন দেয়ার পর সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত গেজেট প্রকাশ করা হয়। আগামী তিন দিনের মধ্যে নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন নির্বাচন কমিশন।

এবারের নির্বাচন ২৯৯ আসনে অনুষ্ঠিত হলেও গেজেট হয়েছে ২৯৭ আসনের। আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের দুটি আসনের ফলাফল পরে দেয়া হবে। একইসঙ্গে জামায়াত প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত রয়েছে শেরপুর-৩ আসনে।

ইসি সচিব জানান, বেসরকারি ফলাফল যাচাই-বাছাই শেষে নির্বাচিত সংসদ সদস্যদের নাম ও পরিচয় সম্বলিত অফিসিয়াল গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেটে ৮৭ যশোর-৩ আসনে নির্বাচিত অনিন্দ্য ইসলাম অমিত, পিতা তরিকুল ইসলাম এবং মাতা নার্গিস বেগম হিসেবে উল্লেখ করা হয়েছে। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে নির্বাচিত সংসদ-সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানের সব প্রস্তুতি শুরু করেছে সংসদ সচিবালয়। বৈঠকে শপথের গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্তটি সফলভাবে করতে প্রটোকল, নিরাপত্তা এবং প্রয়োজনীয় সেবার বিষয় অগ্রাধিকার দিয়ে সাজানো হয়েছে সব পরিকল্পনা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস ঘিরে মাগুরায় উৎসবের আমেজ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নিখোঁজের এক সপ্তাহ পর জীবননগরে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শ্যামনগরে মানববন্ধন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.