Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা
  • যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন
  • ঝিকরগাছায় কৃষক কার্ড তৈরির লক্ষ্যে মতবিনিময়
  • ফকিরহাটে সড়কে গেল মোটরসাইকেল আরোহীর প্রাণ
  • বকেয়া বেতন দাবিতে যশোর আইটি পার্কে ‘চালডাল’ কর্মীদের বিক্ষোভ ভাংচুর
  • যশোরে মাছের ঘেরে যুবকের রক্তাক্ত মরদেহ
  • যশোরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নানা নাটকীয়তা শেষে অধ্যক্ষের দায়িত্ব পেলেন ইলিয়াস উদ্দীন

ঝিকরগাছা মহিলা কলেজ
banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ৭, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

এইচ রহমান, ঝিকরগাছা থেকে ফিরে
যশোরের ঝিকরগাছা মহিলা কলেজের অধ্যক্ষ শাহনুর কবীরের অবসরকালীন সময়ে নানা নাটকীয়তার মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করলেন উপাধ্যক্ষ ইলিয়াস উদ্দীন। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার এবং কলেজ সভাপতি ভূপালী সরকারের সভাপতিত্বে দায়িত্ব হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

ঝিকরগাছা মহিলা কলেজের একাধিক শিক্ষক সূত্রে জানা গেছে, সোমবার ছিল ঝিকরগাছা মহিলা কলেজের অধ্যক্ষ শাহনুর কবীরের অবসরের দিন। বিগত ৬ আগস্ট দুর্নীতির দায়ে অধ্যক্ষ শাহনুর কবীর স্বেচ্ছায় ঝিকরগাছা মহিলা কলেজ থেকে পালিয়ে যান।

এরপর গত ৩০ সেপ্টেম্বর অধ্যক্ষ শাহনুর কবীর কলেজে উপস্থিত হন। কূটকৌশলী শাহনুর কবীর বিএনপির একাংশের কিছু নেতাকে কাজে লাগিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রকে উপেক্ষা করে বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও ঝিকরগাছা মহিলা কলেজের উপাধ্যক্ষ ইলিয়াস উদ্দীনের পরিবর্তে আওয়ামী লীগের সমর্থক আব্দুল হাকিমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়ার ষড়যন্ত্র শুরু করেন।

সেই ষড়যন্ত্রে ঝিকরগাছা মহিলা কলেজে কর্মরত জনৈক সহকারী অধ্যাপক এবং যশোর জেলা বিএনপির অঙ্গ সংগঠনের এক নেতা জড়িয়ে পড়েন। সাবেক উপজেলা বিএনপি নেতা ও উপাধ্যক্ষ ইলিয়াস উদ্দীনের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব না দেয়ার ষড়যন্ত্রে চূড়ান্ত রূপ দিতে অধ্যক্ষ শাহনুর কবীর গত ২ অক্টোবর ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব কে পাবেন? সে বিষয়ে কলেজের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকারের অনুমতি ছাড়াই সিদ্ধান্ত গ্রহণের জন্য সভা ডাকেন কূটকৌশলী অধ্যক্ষ শাহনুর কবীর।

কিন্তু আকস্মিকভাবেই ওই সময় সভাস্থলে হাজির হন কলেজ সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার। সে সময় তিনি অধ্যক্ষের কাছে প্রশ্ন রাখেন, আপনি কিভাবে সভাপতির অনুমতি ছাড়াই সিদ্ধান্ত গ্রহণের সভা আহবান করলেন? এ সময় কুটকৌশলী অধ্যক্ষ শাহনুর কবিরের অনুসারী ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পাওয়ার জন্য লোভী আওয়ামী লীগ কর্মী সহকারী অধ্যাপক আব্দুল হাকিম এবং সহকারী অধ্যাপক বিশ্বাস স্বপন কুমার সভা ডাকার পক্ষে যুক্তি উপস্থাপন করেন।

তখন উপজেলা নির্বাহী অফিসার শিক্ষকদের উদ্দেশ্যে লিখিত একটি পত্র উপস্থাপন করেন। সেখানে এই সভা ডাকার এখতিয়ার অধ্যক্ষের আছে কিনা হ্যাঁ অথবা না দিয়ে তাদের মতামত জানাতে বলেন। ওই সময় সভাপতির বক্তব্যের সাথে একমত হন উপস্থিত সকলেই।

এদিকে গতকাল সোমবার সকালে কলেজের শিক্ষক মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকারের সভাপতিত্বে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে উপাধ্যক্ষ ইলিয়াস উদ্দীনের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। এ সময় কলেজের সকল শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস উদ্দীনের কাছে তার বিরুদ্ধে জনৈক বিএনপি নেতার ষড়যন্ত্রের কথা জানতে চাওয়া হলে তিনি জানান, বিএনপির কোন নেতা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এটা আমার বিশ্বাস হয় না। যদি কোন সহকর্মী আমার দায়িত্ব গ্রহণের বিরোধিতা করে থাকেন, এ ব্যাপারে আমি কোন কিছুই মনে করছি না। আমি সবাইকে নিয়ে পথ চলতে চাই।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা

মার্চ ২, ২০২৬

যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মার্চ ২, ২০২৬

তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন

মার্চ ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.