Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক নিহত
  • তালা-কলারোয়ার উন্নয়নের সাংবাদিক সমাজের সহযোগিতা চাই : এমপি ইজ্জত উল্লাহ
  • জীবননগরে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রি উদ্বোধন
  • কোটি টাকা মুক্তিপণ দাবিতে যশোরে ওষুধ ব্যবসায়ী অপহরণ
  • যুদ্ধের কালো ছায়া : মানবতার অশ্রু
  • যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা
  • যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নারী নির্যাতন ও মানব পাচার প্রতিরোধে নাটিকা প্রদর্শনী ও পট গান  

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ১, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা পরিষদের মুক্ত মঞ্চে নারী নির্যাতন ও মানব পাচার প্রতিরোধে নাটিকা প্রদর্শনী ও পট গান অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে সুইজারল্যান্ড সরকারের সহায়তায় এবং উইনরক ইন্টারন্যাশনালের আয়োজনে ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় এই অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য দেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক শাহরিয়ার হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড এ্যাম্বাসির সিনিয়র প্রোগ্রাম অফিসার নাদিম রহমান, উইনরক ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর দিপ্তা রক্ষিত, প্রোগ্রাম কোঅর্ডিনেটর নাজমুল হাসান, মাসনুন হক, রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম এবং প্রোগ্রাম অফিসার উজ্জ্বল কুমার পাল সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

অতিথিরা সকলেই তাদের বক্তব্যে এই ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং মানব পাচার ও নারী নির্যাতন বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য আরো কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে নাটিকা প্রদর্শনী ও পট গান পরিবেশন করা হয়। যেখানে মানব পাচার ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে রূপান্তরের শিল্পী দল তাদের অভিনয় এবং গান পরিবেশন করেন। স্থানীয় জনগণ, আমন্ত্রিত অতিথি এবং পথচারিরা অনুষ্ঠানটি পর্যায়ক্রমে উপভোগ করেন। এই ধরনের কার্যক্রমের মাধ্যমে নারী নির্যাতন ও মানব পাচারের মতো সামাজিক সমস্যাগুলোর বিরুদ্ধে জনগণকে সচেতন ও সক্রিয় করা এবং উদ্ধারপ্রাপ্তদের পুনর্বাসনের ক্ষেত্রে সহায়তা প্রদান করা হচ্ছে।

প্রদর্শনী
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক নিহত

মার্চ ৩, ২০২৬

তালা-কলারোয়ার উন্নয়নের সাংবাদিক সমাজের সহযোগিতা চাই : এমপি ইজ্জত উল্লাহ

মার্চ ৩, ২০২৬

জীবননগরে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রি উদ্বোধন

মার্চ ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.