Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা
  • আগুন রাঙা ফাগুন আজ-ভালোবাসার দিন
  • যশোরে রাজনৈতিক সৌজন্যের অনন্য দৃষ্টান্ত: অমিত ও কাদেরের ফোনালাপ
  • রমজানকে সামনে রেখে গরুর মাংসের দাম বৃদ্ধির পাঁয়তারা
  • আমি কোনো দলের নই, সবার এমপি : ডা. ফরিদ
  • সাবেক মন্ত্রী তরিকুলের কবর জিয়ারত করলেন ছেলে নবনির্বাচিত এমপি অমিত
  • যশোরে বিজয়ী জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
  • বাগেরহাটে জামায়াত-৩, একটিতে বিএনপি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, ফেব্রুয়ারি ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নাশকতা ও সহিংসতা রোধে যশোরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ১০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও সহিংসতা রোধে যশোরে অবস্থান কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের দড়াটানা ভৈরব চত্বরে নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। এর আগে জেলা পরিষদের সামনে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল ও সদস্য সচিব রাজিদুর রহমান সাগরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হন ভৈরব চত্বরে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত আগামী ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে সকল নাশকতা রোধে ১৪ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানান নেতাকর্মীরা। কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ছাড়াও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচি থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর বলেন, ‘সারাদেশে গুম, খুন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিদেশে অর্থ পাচার করে দেশকে ধ্বংস করেছে। স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় তারা বার বার ক্ষমতায় এসেছে। ছাত্র জনতা তাদের বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছেড়েছে। নির্বিচারে আন্দোলনকৃত শিক্ষার্থীদের গুলি করে হত্যা করা হয়েছে। শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ত্যাগের পর জনমনে স্বস্তি ফিরেছে। তার পরেও ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মী দেশে অস্থিরতা, ষড়যন্ত্র, নাশকতা ও সহিংসতা করার টেষ্টা চালাচ্ছে। তাদের নাশকতা ষড়যন্ত্র মোকাবিবেলায় দেশনায়ক তারেক রহমানের নির্দেশে নেতাকর্মীদের সজাগ থাকতে অবস্থান কর্মসূচি পালন করছে।

জনগণকে সাথে নিয়ে ফ্যাসিস্টদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করা হবে।’

অবস্থান কর্মসূচি নাশকতা নেতাকর্মী বিএনপি যশোর স্বেচ্ছাসেবক দল
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

আগুন রাঙা ফাগুন আজ-ভালোবাসার দিন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

যশোরে রাজনৈতিক সৌজন্যের অনন্য দৃষ্টান্ত: অমিত ও কাদেরের ফোনালাপ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.