Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শহিদ জিয়ার স্মৃতি বিজড়িত উলাশীর খাল পড়ে আছে অযত্নে
  • ভবদহে আবারও জলাবদ্ধতার শঙ্কা  ধীরগতির খনন কাজে উদ্বিগ্ন এলাকাবাসী
  • জীবননগর রায়পুরে ভিজিএফ’র চাল বিতরণ
  • শিশু মৃত্যু : কেশবপুরের সেই ক্লিনিক বন্ধ
  • জয়তী সোসাইটির উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
  • যশোরে চৌগাছা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের ইফতার অনুষ্ঠিত
  • পবিত্র ঈদুল ফিতরে যশোরে প্রথম জামায়াত সকাল ৮টায়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নাশকতা মামলায় যশোরে আ.লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতাকর্মী আটক

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ৩, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
এআই নির্মিত প্রতিকী ছবি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
নাশকতার অভিযোগে করা পৃথক তিনটি মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে আটক করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ। আটকদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২ জানুয়ারি সন্ধ্যায় ও রাতে পৃথক অভিযান চালিয়ে যশোর সদর এলাকা থেকে তাদের আটক করা হয়।

কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, আটকরা চারজনই বিভিন্ন নাশকতার মামলার সন্দেহভাজন আসামি। আটকদের মধ্যে রয়েছেন, দেয়াড়া ইউনিয়ন শাখার ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং এড়েন্দা বাজার এলাকার বাসিন্দা সাইদুর রহমান খোকন ওরফে বাবু (৫৫), আওয়ামী লীগের কর্মী এবং শহরের ষষ্টিতলা পাড়ার ফয়সাল হোসেন (৩৮), স্বেচ্ছাসেবক লীগ নেতা এবং বেজপাড়া মাহফুজ সড়ক এলাকার নজরুল ইসলাম সোহাগ (৪৮), যুবলীগের নওয়াপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি এবং তরফ নওয়াপাড়া এলাকার শহিদুল ইসলাম (৫০)।

সাইদুর রহমান খোকন ওরফে বাবু ও ফয়সাল হোসেনকে ২০২৪ সালের ৪ আগস্ট জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আটক করা হয়েছে। ডিবি পুলিশের বিশেষ সহায়তায় তাদের এড়েন্দা বাজার ও ষষ্টিতলা পাড়া থেকে আটক করা হয়।

গত ১২ নভেম্বর ভোরে যশোরের উপশহর পার্ক রোডে পার্কিং করা একটি বাসে আগুন দেয়ার মামলার সন্দেহভাজন আসামি হিসেবে নজরুল ইসলাম সোহাগকে আটক করা হয়। ২০২৪ সালের ১৮ নভেম্বর যশোর-মণিরামপুর সড়কের কানাইতলা নামক স্থানে নাশকতার ঘটনায় দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে শহিদুল ইসলামকে নিজ বাড়ি থেকে ডিবি পুলিশের সহায়তায় আটক করা হয়।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার মামলায় আটক এই চারজনকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শহিদ জিয়ার স্মৃতি বিজড়িত উলাশীর খাল পড়ে আছে অযত্নে

মার্চ ১২, ২০২৬

ভবদহে আবারও জলাবদ্ধতার শঙ্কা  ধীরগতির খনন কাজে উদ্বিগ্ন এলাকাবাসী

মার্চ ১২, ২০২৬

জীবননগর রায়পুরে ভিজিএফ’র চাল বিতরণ

মার্চ ১২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.