বাংলার ভোর প্রতিবেদক
যশোর নিউটাউন বালিকা উচ্চ বিদ্যালয়ের মঙ্গলবার দুপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল ইসলাম।
প্রধান শিক্ষক সুরাইয়া শিরিন সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি ও উপশহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী আজগার হোসেন, প্রাক্তন সভাপতি হারন অর রশীদ, প্রাক্তন সহ-সভাপতি রেজাউল ইসলাম কামাল, মুক্তিযোদ্ধা উসমান গণিসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
এ সময় ৫০ টি ইভেন্টে ১৫০ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সেই সাথে ২২ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়।

