Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শবে বরাত : রহমতের রাতে মাগফেরাতের প্রার্থনা
  • ভোটারদের উদ্বুদ্ধ করতে যশোরে তথ্য অফিসের গানের অনুষ্ঠান
  • যশোরে লাঙ্গল প্রতীকের নির্বাচনী প্রচারণা
  • হত্যাকাণ্ডের শিকার ভ্যানচালকের পরিবারের পাশে যশোরের পুলিশ সুপার
  • যশোরে তারেক রহমানের বিশাল নির্বাচনী জনসভা ‘নারীবিদ্বেষী ও ভোট চোরদের আর ছাড় নয়’
  • ধানের শীষের ফাঁকে লুকিয়ে থাকা স্মৃতি আর একরাশ অনুভূতি
  • আজাদুল কবির আরজু স্মরণে শোকসভা অনুষ্ঠিত
  • আধুনিক কয়রা-পাইকগাছা গড়তে ধানের শীষে ভোট দিন : বাপ্পী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, ফেব্রুয়ারি ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

‘নিপা ভাইরাস’ নিয়ে নেই সতর্কবার্তা : স্বাস্থ্য বিভাগের নির্দেশনা আসেনি বেনাপোল বন্দরে

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ২, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বেনাপোল সংবাদদাতা
সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ছড়িয়ে পড়া ‘নিপা ভাইরাস’ নিয়ে এ দেশের চেকপোস্ট ও স্থলবন্দরে সতর্কতার কোনো ব্যবস্থা নেই বললেই চলে। দায়সারা দায়িত্ব পালন করছে সবাই।

এখানে ভারত থেকে আসা যাত্রীদের ঠিকঠাকভাবে স্ক্রিনিং করার কোনো ব্যবস্থা নেই। যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপার থার্মাল স্ক্যানারই একমাত্র ভরসা। কপালে ঠেকিয়ে তাপমাত্রা নির্ণয় করা ছাড়া আর কোন কাজ নেই।

স্বাস্থ্য অধিদফতর থেকে ‘নিপা ভাইরাস’ প্রতিরোধে বন্দর এলাকায় ব্যবস্থা নিতে স্বাস্থ্য বিভাগ থেকে এখনো অফিসিয়াল কোনো নির্দেশনা পাননি যশোরের বেনাপোল বন্দর কর্তৃপক্ষ বা শার্শা উপজেলা স্বাস্থ্য বিভাগ। বেনাপোল স্থলবন্দর ও স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা যায়, ভারত বাংলাদেশের নিকট প্রতিবেশি বিধায় প্রতিনিয়তই ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ রয়েছে। ভারতে যাতায়াতকারী পাসপোর্টযাত্রীর সংখ্যা কমলেও বর্তমানে প্রতিদিন এক হাজারেরও বেশি যাত্রী যাতায়াত করে থাকেন।

বন্দর ও কাস্টমসের তল্লাশি কেন্দ্রের মধ্যে গিয়ে দেখা যায়, অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই। তবে ইমিগ্রেশনের কর্মকর্তাদের মাস্ক পরে ডিউটি করতে দেখা গেছে।

ইমিগ্রেশন ও কাস্টমস তল্লাশি কেন্দ্র ও প্যাসেঞ্জার টার্মিনালের আশে পাশে বাইরের যে সব লোকজন ভিড় করছে তাদের মুখে কোন মাস্ক নেই। ২/৩ জন স্বাস্থ্য সহকারীকে পালাক্রমে দায়িত্ব পালন করতে দেখা গেছে। এদের মধ্যে একজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, একজন সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও একজন গ্যাভি কর্মী (এনজিও) চেকপোস্টে দায়িত্ব পালন করছেন।

চেকপোস্ট স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গে দুই নার্স ‘নিপা ভাইরাসে’ আক্রান্ত হলে চিকিৎসায় তারা এখন ভাল আছে। ওদেশে জরুরি ব্যবস্থা নেওয়ায় ‘নিপা ভাইরাস’টি আর বাড়েনি।

প্রত্যেক যাত্রীর স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ আসেনি। তবে পূর্বের ন্যায় ভারত থেকে আসা প্রতিটি যাত্রীর থার্মাল স্ক্যানিং মেশিনে শরীরের তাপমাত্রা পরীক্ষা করছেন।

সেসব যাত্রীদের ভাইরাসের লক্ষণ পাওয়া যাবে তাদের পরীক্ষা করা হবে। যে কারণে ঢালাওভাবে কারো স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে না। এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত কোন রোগী পাওয়া যায়নি। আতঙ্কিত হওয়ার কিছু নেই।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পুলিশ পরিদর্শক সৈয়দ মোর্ত্তজা আলী বলেন, ভারত থেকে আসা প্রত্যেক যাত্রীকে ইমিগ্রেশন কাউন্টারে প্রবেশের আগে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

যেসব যাত্রী মাস্কবিহীন বাংলাদেশে প্রবেশ করছেন তাদের মধ্যে ফ্রি মাস্ক সরবরাহ করা হচ্ছে। ইমিগ্রেশনের দায়িত্বরত কর্মকর্তাদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনে দায়িত্বরত উপসহকারী মেডিকেল অফিসার ডা. আব্দুল মজিদ জানান, সরকারি নির্দেশনার পর ভারত সীমান্ত হয়ে আসা সব পাসপোর্টযাত্রীদের হ্যান্ডডিটেক্টর থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে।

ইমিগ্রেশন স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মীরা ‘নিপা ভাইরাস’ আক্রান্ত কোনো যাত্রী আসছেন কিনা সে ব্যাপারে নজর রাখা হচ্ছে। তবে এ পর্যন্ত ভারত থেকে আসা কোনো পাসপোর্টযাত্রীর দেহে কোন ভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি।

স্বাস্থ্য বিভাগ এ ব্যাপারে সতর্কতায় আছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শবে বরাত : রহমতের রাতে মাগফেরাতের প্রার্থনা

ফেব্রুয়ারি ২, ২০২৬

ভোটারদের উদ্বুদ্ধ করতে যশোরে তথ্য অফিসের গানের অনুষ্ঠান

ফেব্রুয়ারি ২, ২০২৬

যশোরে লাঙ্গল প্রতীকের নির্বাচনী প্রচারণা

ফেব্রুয়ারি ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.