Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঐতিহাসিক চুনখোলা মসজিদ: বাগেরহাটের প্রাচীন স্থাপত্যের অনন্য নিদর্শন
  • সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের সভা
  • তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
  • আ. লীগ কর্মীদের ওপর নির্ভরশীলতাই মুন্নির ফেল করার কারণ
  • রিকশাচালককে হত্যা করে যশোরে রিকশা ছিনতাই
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানি পণ্য আটক
  • ২৫ এপ্রিল জেসিএফ প্রতিষ্ঠাতা আজাদুল কবির আরজুর নাগরিক শোকসভা
  • মাগুরায় ভোক্তার অভিযানে জরিমানা 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থেকে অব্যাহতি মুন্নীর

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২৯, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সদস্য সাবিরা সুলতানা মুন্নী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পৃথক দুটি অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন।

বৃহস্পতিবার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক গোলাম রসুলের আদালতে সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দেন তিনি।

শুনানি শেষে আদালত তার বক্তব্য ও উপস্থাপিত তথ্য সন্তোষজনক বিবেচনা করে অভিযোগের দায় থেকে তাকে অব্যাহতি প্রদান করেন।

শুনানি শেষে বিষয়টি নিশ্চিত করেন মুন্নীর আইনজীবী অ্যাডভোকেট দেবাশীষ দাস।

এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।

আদালত প্রাঙ্গণে সাবিরা সুলতানা মুন্নী সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য প্রমাণিত হয়েছে। আদালত আমাকে অব্যাহতি দিয়েছেন। আমি ন্যায়বিচার পেয়েছি।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছিল।

আমরা আদালতে যথাযথ তথ্য-প্রমাণ উপস্থাপন করেছি। যার ভিত্তিতে আদালত আমাদের প্রার্থীকে অব্যাহতি দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষ থেকে নারী কর্মীদের ওপর হামলা এবং রঙিন পোস্টার ও ব্যানার ব্যবহারের অভিযোগ এনে সাবিরা সুলতানা মুন্নীর বিরুদ্ধে আবেদন করা হয়।

ওই অভিযোগের প্রেক্ষিতে গত মঙ্গলবার আদালত তাকে শোকজ করেন।

শুনানি শেষে বৃহস্পতিবার তিনি আইনগতভাবে সব অভিযোগ থেকে মুক্তি পান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঐতিহাসিক চুনখোলা মসজিদ: বাগেরহাটের প্রাচীন স্থাপত্যের অনন্য নিদর্শন

মার্চ ১৫, ২০২৬

সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের সভা

মার্চ ১৫, ২০২৬

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মার্চ ১৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.