Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
  • যশোরে ডাক্তারের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নেংগুড়াহাটে পানি নিস্কাশন ক্যানেল বন্ধ করে দিয়েছে অসাধু ঘের ব্যবসায়ীরা

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

রাজগঞ্জ প্রতিনিধি
মণিরামপুর উপজেলার গৌরীপুর গ্রাম সংলগ্ন মহাকুড় বিলের পানি বের করার ক্যানেলটি কিছু অসাধু ঘের ব্যবসায়ী বন্ধ করে দিয়েছে। ফলে পানি নিস্কাশন হতে না পারায় এখানকার জমিগুলোতে ইরি চাষ করা যাচ্ছেনা। এ ঘটনায় স্থানীয় কৃষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয় কৃষকরা জানান, মহাকুড় বিলের পানি নিস্কাশনের জন্য প্রায় সাত আট ফুট চওড়া একটি ক্যানেল রাখেন জমির মালিকরা। ওই ক্যানেল দিয়ে মহাকুড় বিলের দীর্ঘকাল নিস্কাশন হয়ে থাকে। কিন্তু ক্যানেলের পাশের ঘের মালিকরা সম্প্রতি ময়লা আবর্জনা ও মাটি দিয়ে ক্যানেলটি প্রায় বন্ধ করে দিয়েছে। আবার কোথাও কোথাও ঘের সংস্কার কিংবা নতুন ঘের তৈার করায় ক্যানেলটি বন্ধ হয়ে গিয়েছে।
ফলে ক্যানেল দিয়ে বিলের পানি বের হতে না পারায় সেখানকার জমিগুলোতে পানিবদ্ধতা বৃদ্ধি পাচ্ছে। তাই এ বছর কৃষকরা ওই সকল জমিতে ইরি ধান রোপণ করতে পারছেন না। এদিকে যারা ধান রোপণ করেছেন তাদের অধিকাংশ ধানই পানিতে তলিয়ে গেছে। তাই ক্যানেলটি যাতে বন্ধ না হয় তার জন্য প্রতিকার চেয়ে গত ১ ফেব্রুয়ারি স্থানীয় রতনদিয়া ও গৌরীপুর গ্রামের শাহিন খাঁ, কৃষক মিঠু, হাফিজুর, রফিকুল, সিরাজুল, ইকরামুল, আব্দুল হান্নানসহ ১২ জন স্বাক্ষরিত একটি লিখিত আবেদন দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে।
এ বিষয়ে কৃষক আব্দুল হান্নান বলেন, মহাকুড় বিলে আমারসহ অনেকের জমি রয়েছে। সেখানকার পানি ক্যানেল দিয়ে বের হতে না পরাই ধান রোপন করতে পারছি না। কিছু অসাধু ঘের ব্যবসায়ীর কারণে আজ এই অবস্থা। বিষয়টি নিয়ে স্থানীয় মেম্বর সাইফুল্লার সাথে কথা হলে তিনি এ প্রতিনিধিকে বলেন, ক্যানেলটি দিয়ে দীর্ঘকাল মহাকুড় বিলের পানি বের হয়। ক্যানেলটি পূর্বের অবস্থায় ফিরে আসুক এটাই এলাকাবাসীসহ সকলের চাওয়া। তা না হলে দিন দিন আরো বেশি পরিমাণ জমি পানিতে ডুবে যাবে। ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার বলেন, ক্যানেলটি যারা বন্ধ করছে তারা মহা অন্যায় করছে। আমি চাই ঘের মালিকরা দ্রুত ক্যানেলটি পরিস্কার পরিছন্ন করে পানি নিস্কাশনের ব্যবস্থা করে দিক। তা না হলে তাদের বিরুদ্ধে অতিদ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার

মার্চ ১৮, ২০২৬

ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.