Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জয়তী সোসাইটির উদ্যোগে ষাটোর্ধ মায়েদের মাঝে ইফতার সামগ্রি বিতরণ
  • পরিবারের ওপর পুলিশি হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন
  • শার্শায় আগুন পুড়ে ছাই ভ্যানচালকের বসতবাড়ি
  • ভারতে পালানোর সময় হত্যা মামলার দুই সহোদর বেনাপোলে আটক
  • মাগুরায় লিচু গাছে গামছায় ফাঁস অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • রমজানকে ঘিরে মাগুরায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন অনিন্দ্য ইসলাম অমিত
  • প্রতিমন্ত্রী হচ্ছেন যশোর-৩ আসনের এমপি অনিন্দ্য ইসলাম অমিত, আজ শপথ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পচা ও বাসি খাবার পরিবেশনের অপরাধে পাঁচফোড়ন হোটেলকে লাখ টাকা জরিমানা

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ৫, ২০২৫Updated:নভেম্বর ৫, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ‘পাঁচফোড়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে। বুধবার সকালে শহরের এম কে রোড এলাকার হোটেলটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও বাসি খাবার বিক্রির দায়ে এই জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে পরিচালিত মোবাইল টিম পাঁচফোড়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে পরিদর্শনে যায়। পরিদর্শনকালে দেখা যায়, রেস্টুরেন্টে বাসি গ্রিল কাগজে মোড়ানো অবস্থায় বিক্রি করার উদ্দেশ্যে ফ্রিজের মধ্যে সংরক্ষণ অবস্থায় রাখা হয়েছে।

এছাড়াও, বোরহানি ও সসের মোড়কের গায়ে কোনো উৎপাদন ও উত্তীর্ণের তারিখ পাওয়া যায়নি। সামগ্রিকভাবে রেস্টুরেন্টটি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উপাদান সংরক্ষণ ও ভোক্তা পর্যায়ে সরবরাহ করছিল। যা ভোক্তা অধিকার লংঘনজনিত দণ্ডনীয় অপরাধ। এই অপরাধ সংঘটনের কারণে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একইসাথে, ভোক্তা পর্যায়ে স্বাস্থ্যকর উপায়ে খাদ্য সরবরাহ করার বিষয়ে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের সাথে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, জেলা পুলিশের একটি টিম এবং ক্যাব সদস্য, যশোর জেলা শাখার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর।

অপরাধ জরিমানা পচা ও বাসি খাবার পাঁচফোড়ন হোটেল
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জয়তী সোসাইটির উদ্যোগে ষাটোর্ধ মায়েদের মাঝে ইফতার সামগ্রি বিতরণ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

পরিবারের ওপর পুলিশি হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

শার্শায় আগুন পুড়ে ছাই ভ্যানচালকের বসতবাড়ি

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.