বাংলার ভোর প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যশোর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট ভবনের অমিত্রাক্ষর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিদ্ধান্ত নেয়া হয়, যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় এবং দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী, নির্বাহী প্রকৌশলী এসএম শরীফ হাসান, ইসলামীক ফাউণ্ডেশন যশোরের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউট ঈদগাহের প্রধান শিক্ষক আমজাদ হোসেনসহ সংশ্লিষ্টরা।

সভায় ঈদের জামায়াত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মুসল্লিদের নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

Share.
Exit mobile version