Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পরকীয়ার অভিযোগ সালিশি বৈঠকে রফা !

banglarbhoreBy banglarbhoreজুলাই ৪, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শ্রীপুর সংবাদদাতা:
মাগুরার শ্রীপুরের দারিয়াপুর ইউনিয়নের চরচৌগাছি গ্রামে তিন সন্তানের এক জননীর সাথে নাজমুল শেখ নামে এক যুবকের পরকীয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক মাতব্বররা মিলে সালিশি বৈঠকে ৬০ হাজার টাকা জরিমানার মাধ্যমে ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ তুলেছেন একই গ্রামের রাজমিস্ত্রি হানিফ শেখের স্ত্রী মিতা বেগম (২৫)।

ভুক্তভোগী মিতা বেগম জানান, প্রতিবেশি নাজমুল তাকে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে তিনি গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি নাজমুলকে জানালে সে কর্ণপাত না করায় বাধ্য বিষয়টি স্থানীয় মেম্বার শরিফুল ইসলাম সাবুকে জানাই। তিনি বিষয়টি চেপে যাওয়া জন্য বলেন এবং মীমাংসা করে দেবেন বলে জানান। দেখতে দেখতে চার মাস হয়ে গেলে মিতার স্বামী বিষয়টি টের পেয়ে আমাকে ঘরে তুলতে অস্বীকৃতি জানায়। এ অবস্থায় পরিবারের সদস্যদের নিয়ে একাধিকবার নাজমুলের বাড়িতে গেলে আমাকে মারপিট করে তাড়িয়ে দেয়। পরবর্তীতে আমার শ্বশুর সালিশের কথা বলে আমাকে বাড়িতে নিয়ে আসে। এবং মঙ্গলবার বিকেলে সালিশি বৈঠক বসে। সালিশে নাজমুল সম্পর্কের বিষয় অস্বীকার করে। এবং নাজমুলকে ৬০ হাজার টাকা জরিমানার ঘোষণা দেন। তিনি আরো বলেন, আমি কোন টাকা চাইনা আমি আমার সন্তানের স্বীকৃতি স্বরূপ নাজমুলের সাথে সংসার করতে চাই। নাজমুল ও তার পরিবারের ভয়ে আমরা আইনি সহয়তা নিতে পারছিনা। ঘটনার পর থেকে নাজমুল আত্মগোপনে রয়েছে।

এ বিষয়ে তার স্বামী হানিফ শেখ বলেন, নাজমুল আমার স্ত্রীর সাথে দীর্ঘদিন পরকীয়ায় লিপ্ত হয়েছে এ বিষয়টা আমি কিছুদিন আগে জানতে পেরেছি। গ্রামের মাতব্বরদের চাপে আমার স্ত্রীকে গ্রহণ করা লাগছে। আমার স্ত্রীর গর্ভে নাজমুলের সন্তানের দায় আমি নিতে চাই না। আমি নাজমুলের সঠিক বিচার চাই।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য শরিফুল ইসলাম সাবু জরিমানার বিষয়টা স্বীকার করে বলেন, এই বিষয়টা আমরা গ্রামবাসি মিলে সমাধান করে দিয়েছি। এটা নিয়ে সাংবাদিকদের মাথা ব্যথা কেন?

এ বিষয়ে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ শেখ তাসমীম আলম জানান এ বিষয়ে ভুক্তভোগীর পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক

মার্চ ২১, ২০২৬

ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!

মার্চ ১৯, ২০২৬

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.