Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সুবর্ণভূমি’র নতুন কার্যালয় উদ্বোধন
  • বৈশাখ বরণ : বিবর্তন-সুরবিতান-সুরধুনী আনছে চমক
  • প্রধানমন্ত্রীর যশোর সফর ঘিরে জেলা বিএনপির যৌথসভা, ব্যাপক প্রস্তুতির নির্দেশ
  • যশোরে সাম্রাজ্যবাদ বিরোধী বিক্ষোভে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি
  • যশোরে জমি বিরোধকে কেন্দ্র করে মামলা-হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
  • এক মুঠো স্বপ্ন বিলিয়ে দেন হোসাইন আহমেদ
  • যশোরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১
  • ঝড় উঠলে সন্তানদের নিয়ে পলিথিন জড়িয়ে রাত কাটাতে হয় তাদের!
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, এপ্রিল ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পরিবারের ওপর পুলিশি হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১৭, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বাঘারপাড়া উপজেলায় অপহরণ মামলাকে কেন্দ্র করে পুলিশি হয়রানি ও নির্যাতনের অভিযোগ তুলে তা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন আন্না খাতুন নামে এক গৃহবধূ। মঙ্গলবার সকালে প্রেসক্লাব যশোর হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আন্না খাতুন বলেন, গত ৮ জানুয়ারি একই গ্রামের আলতাপ হোসেনের ছেলে তসলিম আলম লিতুন তার স্কুলপড়ুয়া মেয়ে শাহরিয়া মুন পাখিকে অপহরণের অভিযোগ এনে বাঘারপাড়া থানায় তার ছেলে আহম্মেদ অন্তর, স্বামী রবিউল ইসলামসহ তাকে আসামি করে মামলা করেন।

তিনি দাবি করেন, প্রকৃতপক্ষে দুই পরিবারের মধ্যে আত্মীয়তাসুলভ সম্পর্ক থাকায় যাতায়াতের সূত্রে তার ছেলে অন্তরের সঙ্গে মুন পাখির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে উভয় পরিবারই তা মেনে নেয়নি। একাধিকবার মুন পাখি তাদের বাড়িতে এসে অন্তরকে বিয়ে করতে চাপ দেয়। পরে পরিবার ও স্থানীয়দের উপস্থিতিতে তাকে তার বাবার কাছে ফিরিয়ে দেয়া হয়।

আন্না খাতুন আরও বলেন, গত ৩ ডিসেম্বর মুন পাখি আবার বাড়ি ছেড়ে তাদের বাড়িতে আসে। তাকে ফেরত যেতে বলা হলেও সে রাজি হয়নি এবং পরে তার ছেলেকে নিয়ে পালিয়ে যায়। এরপর থেকে ছেলে বা ওই মেয়ের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই বলে তিনি দাবি করেন।

তিনি অভিযোগ করেন, মুন পাখির বাবার মামলায় তার স্বামী কারাভোগ করেছেন এবং মেয়েটিকে উদ্ধারে ব্যর্থ হয়ে পুলিশ নিয়মিত তাদের বাড়িতে অভিযান চালিয়ে হয়রানি করছে।

গত ১৪ ফেব্রুয়ারি রাতে পুলিশ তাদের বাড়িতে গিয়ে ছোট ছেলে বায়জিদকে মারধর করেছে বলেও তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে আন্না খাতুন বলেন, আমরা পুলিশি নির্যাতনে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এই হয়রানি বন্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলনে আন্না খাতুনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বায়জিদ বোস্তামি। এ সময় তার স্বামী রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সুবর্ণভূমি’র নতুন কার্যালয় উদ্বোধন

এপ্রিল ১১, ২০২৬

বৈশাখ বরণ : বিবর্তন-সুরবিতান-সুরধুনী আনছে চমক

এপ্রিল ১১, ২০২৬

প্রধানমন্ত্রীর যশোর সফর ঘিরে জেলা বিএনপির যৌথসভা, ব্যাপক প্রস্তুতির নির্দেশ

এপ্রিল ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.