Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পাইকগাছায় বিএনপির নির্বাচনী উঠোন বৈঠক অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ৪, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

পাইকগাছা সংবাদদাতা
খুলনা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পী বলেছেন, এবারের নির্বাচনে আওয়ামী লীগ নয়, জামায়াত ইসলামীই হল প্রতিপক্ষ।

বুধবার সকালে উপজেলার ভিলেজ পাইকগাছায় দলিল লেখক সমিতির সভাপতি বজলু গাজীর বাড়িতে নির্বাচনী উঠোন বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

এখন যে কোন কারণে আ’লীগ নিষিদ্ধ উল্লেখ করে তিনি বলেন বিএনপি-আ.লীগই স্বাধীনতার শক্তি। কিন্তু স্বাধীনতার বিপক্ষের জামায়াত পবিত্র ধর্মকে ব্যবহার করে তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে। তাই আগামী ১২ ফ্রেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে এদেরকে পরাজিত করে তোমার-আমার স্বপ্ন স্বাবলম্বী বাংলাদেশ গড়তে হবে।

সোলাদানা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় তিনি আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের চেয়ারম্যান তারেক রহমান পাইকগাছা-কয়রার অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন।

মাজেদ লস্করের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, জেলা সদস্য অ্যাড. আ. সাত্তার, মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার, ঘের ব্যবসায়ী আ. মজিদ সানা, এসএম রেজাউল করিম ও বিএনপি নেতা মোস্তফা মোড়ল।

এ সময় বিএনপিসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন আনারুল কাদির, প্রণব কান্তি মন্ডল, যজ্ঞেশ্বর কার্তিক, গাজী মুজিবর, মোস্তাকিন গাজী, মিজবর রহমান, কিশোর কুমার, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, শামিম জোয়াদ্দার, সাদ্দাম হোসেন, খানজু গোলদার, আয়ুব জোয়াদ্দার, দিলীপ মন্ডল, শহীদ গাজী প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক

মার্চ ২১, ২০২৬

ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!

মার্চ ১৯, ২০২৬

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.