মানুষের হৃদস্পন্দনে সমাজ পরিবর্তনের অঙ্গীকারে ‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’ এই স্লোগানকে সামনে রেখে পিপলস পালস অ্যাসোসিয়েশনের উদ্যোগে কেন্দ্রীয় সদস্য সচিব রোহিত রায়ের সভাপতিত্বে এবং চেয়ারম্যান নাফিস আনজুম রিফাতের দিকনির্দেশনায় সরকারি মাইকেল মধুসূদন কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার এ অনুষ্ঠানে অতিথি ও সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন সরকারি মাইকেল মধুসূদন কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, সহ সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মুখপাত্র মহিউদ্দিন বুলবুল, যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুটুল, সহ সাধারণ সম্পাদক রিজওয়ান খান, সাংগঠনিক সম্পাদক আবির হাওলাদার, মো. সোয়াদ, সাংস্কৃতিক সম্পাদক হাফিজুর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রিয়াদ এবং ফেরদৌস হাসান, আলভী, নাবিল, অর্ঘ্য বিশ্বাস, মাহি, আপন, আমিনুর প্রমুখসহ সংগঠনের অন্যান্য সম্মানিত সদস্যরা।-প্রেস বিজ্ঞপ্তি
