শ্যামনগর সংবাদদাতা :
সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধ ও জমিজমা নিয়ে কলহের জেরে মারপিটে মায়ের মুখের দাঁত ফেলে দেয়ার ঘটনায় হওয়া মামলায় পুলিশ অভিযুক্ত ছেলেকে আটক করেছে।
আটক ব্যক্তি বুড়িগোয়ালিনী দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সমাজবিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি গ্রামে সংঘটিত ওই ঘটনায় ভুক্তভোগী মা আনোয়ারা বেগম (৭২) ছেলে মনিরুল ইসলাম এবং পুত্রবধূ ফেরদৌসী ইসলাম ঝর্ণাকে আসামি করে মামলা করেন।
চাঞ্চল্যকার ওই ঘটনা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হলে ২৮ জুন আসামি মনিরুলকে শ্যামনগর থানা পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছেন।
