মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে পুকুরের পানিতে ডুবে জাবের হোসেন নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার টুনিয়াঘরা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জাবের ওই গ্রামের শাহাবুর খানের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, সকাল ৯ টার দিকে শিশু জাবের বাড়িতে খেলা করছিল। অনেক সময় শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশে আজিজের পুকুরের পানিতে ভাসতে দেখে তার মরদেহ উদ্ধার করা হয়।
মণিরামপুর থানা অফিসার ইনচার্জ এবিএম মেহেদি মাসুদ বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।
শিরোনাম:
- উপনির্বাচন : বগুড়া ও শেরপুরে বড় ব্যবধানে জয়ী বিএনপির প্রার্থীরা
- যশোরে শুভেচ্ছা সুইটস’র ২য় শাখা উদ্বোধন
- রামপালে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
- সিজার করা হয় ইজিবাইকের লাইটে : সিলগালা, জরিমানা
- শার্শার ডিহির সন্ত্রাসী রবি আটক
- যশোরে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণে প্রস্তুতি সভা
- মার্কিন ইজরায়েলের ইরান আক্রমনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ
- কালিগঞ্জে চেয়ারম্যানের তদারকিতে তেল বিতরণ

