Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর জেনারেল হাসপাতালে ‘ভুতুড়ে’ স্টাফদের দৌরাত্ম্য
  • মহেশপুরে স্কুলছাত্রী গণধর্ষণ, ভিডিও ধারণ: প্রেমিক ও প্রধান অভিযুক্ত আটক
  • পুলিশ পাহারায় নারীসহ রাত কাটানোর চেষ্টা ভুয়া জজ পরিচয়ে আটক জিয়া পীর
  • যশোরে আলোচিত ডাক্তার রাফসান জানির বিরুদ্ধে আদালতে মানহানি মামলা
  • বাগআঁচড়ায় ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • মাদক আর জুয়ায় ভাসছে নেহালপুরসহ আশপাশের এলাকা
  • সাতক্ষীরার শ্যামনগরে মধু আহরণ মৌসুমের উদ্বোধন
  • মাগুরায় মাঠে নারীর মরদেহ উদ্ধার, ২৪ ঘণ্টায় স্বামী গ্রেপ্তার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, এপ্রিল ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পুলিশ পাহারায় নারীসহ রাত কাটানোর চেষ্টা ভুয়া জজ পরিচয়ে আটক জিয়া পীর

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ১, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
পাবনার ঈশ্বরদীতে পুলিশ পাহারায় এক নারীসহ রাত যাপনের চেষ্টা করতে গিয়ে ভুয়া জজ পরিচয়দানকারী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে পাবনার ঈশ্বরদী থানায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, এক নারীকে সঙ্গে নিয়ে ওই ব্যক্তি ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে প্রবেশ করে নিজেকে যশোর জেলার সহকারী জজ হিসেবে পরিচয় দেন। এসময় তিনি দাবি করেন, বিশেষ কারণে তাকে পুলিশি পাহারায় রাত্রীযাপনের ব্যবস্থা করে দিতে হবে। তবে তার কথাবার্তা ও আচরণে অসঙ্গতি দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশ সদস্যদের।

পরে তাৎক্ষণিকভাবে তার পরিচয় যাচাই-বাছাই শুরু করা হলে জানা যায়, তিনি কোন বিচারক নন এবং ভুয়া পরিচয়ে প্রতারণার উদ্দেশ্যেই এমন দাবি করেছিলেন।

আটক ব্যক্তির নাম সৈয়দ জিয়া পীর মোহাম্মদ আলী। তিনি যশোর শহরের বাগমারা এলাকার মৃত আব্দুল আলীমের ছেলে। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, তিনি আগে ভূমি অফিসে তহশিলদার হিসেবে কর্মরত ছিলেন। তবে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে তিনি চাকরি হারান।

এদিকে ঘটনার সময় তার সঙ্গে থাকা নারী পরিস্থিতি আঁচ করে দ্রুত স্থান ত্যাগ করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, ভুয়া পরিচয় নিশ্চিত হওয়ার পর ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি থানার হাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর জেনারেল হাসপাতালে ‘ভুতুড়ে’ স্টাফদের দৌরাত্ম্য

এপ্রিল ১, ২০২৬

মহেশপুরে স্কুলছাত্রী গণধর্ষণ, ভিডিও ধারণ: প্রেমিক ও প্রধান অভিযুক্ত আটক

এপ্রিল ১, ২০২৬

যশোরে আলোচিত ডাক্তার রাফসান জানির বিরুদ্ধে আদালতে মানহানি মামলা

এপ্রিল ১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.