Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

প্রধানমন্ত্রীর উপহার ৭ সহস্রাধিক কম্বল পেল ঝিনাইদহের মানুষ

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ১৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ৭ হাজার ৭শ অস্বচ্ছল শীতার্ত নারী-পুরুষকে শীতের কম্বল দিয়েছেন ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। প্রধানমন্ত্রীর দেয়া উপহার কম্বল বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ পৌরসভার সামনে বিতরণ করা হয়। কম্বল বিতরণকালে পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম মধু, পৌরসভার সচিব মোস্তাক আহাম্মেদ, কাউন্সিলর সাদেক বিশ্বাস, মহিলা কাউন্সিলর অঞ্জুয়ারাসহ অন্যান্য কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা এবং জাহেদী ফাউন্ডেশনের কর্মকর্তা ইউনুস আলী উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, এই কম্বল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র ও অসহায় মানুষের শীতের তীব্রতা থেকে বাঁচাতে উপহার দিয়েছেন। ওই উপহারের সাথে জাহেদি ফাউন্ডেশনের অর্থায়নে তাদের ব্যক্তিগত কিছু শীতবস্ত্র একইসাথে বিতরণ করা হচ্ছে। যাতে অধিক সংখ্যক মানুষ শীত নিবারনে এসব পেয়ে উপকৃত হন।
হিজল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকে অভুক্ত, গৃহহীন, শীতার্ত রাখবেন না। আর আমরাও কাউকে শীতার্ত রাখতে চাইনা। প্রয়োজনে পৌরসভায় সকল অস্বচ্ছল পরিবারের মাঝে বাড়িবাড়ি গিয়ে কম্বল পৌছে দেয়া হবে। ‘দাদাভাই’ বলে সুবিদিত তার বড়ভাই সদ্য নির্বাচিত সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদি মহুলের নাম উল্লেখ করে পৌর মেয়র হিজল বলেন, দাদা ভাই আপনাদের দোয়া আর সহযোগিতায় স¦তন্ত্র প্রার্থী হয়েও তার সততা ও কর্মনিষ্ঠার ফলে এমপি হয়েছেন। তিনি আরও ৩০ হাজার কম্বল বিতরণ করবেন। তাই এখন যারা পাচ্ছেন না তারা হতাশ হবেন না, সবাইকে কম্বল দেয়া হবে বলে আশ^স্ত করেন তিনি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার

মার্চ ১৮, ২০২৬

ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.