Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তেল সংকট অজুহাতে বৈশাখি উত্তাপ যশোরের বাজারে
  • যশোরে মসজিদের ড্রয়ার ভেঙে টাকা চুরি
  • মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে যশোরে আটক ৪
  • সুন্দরবন থেকে ৩টি বন্দুক ও কার্তুজ উদ্ধার
  • যশোরে ‘ইনার উইন্ডো ইন্সটিটিউট’র কর্মশালা অনুষ্ঠিত
  • একটি সংবাদ বা ছবির মাধ্যমে দেশে বিপ্লব ঘটানো সম্ভব : মোবারক হোসেন
  • বর্ষবরণ উদযাপনে বিএসপির ৫ দিনব্যাপি কর্মসূচি শুরু
  • দৈনিক রানারের প্রতিষ্ঠাতা সম্পাদক গোলাম মাজেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, এপ্রিল ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বর্ষবরণ উদযাপনে বিএসপির ৫ দিনব্যাপি কর্মসূচি শুরু

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ১০, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) এর পাঁচ দিনব্যাপি গৃহিত কর্মসূচি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, চিত্রশিল্পী কৃষি গৌতম এবং শিল্পী সাদি তাইফ, কবি মিলা মাহফুজা, অধ্যাপক সুরাইয়া শরীফ, কবি রাশিদা আখতার লিলি।

সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্নার পরিচালনায় এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিএসপির বর্ষবরণ উদযাপন পরিষদের আহবায়ক কবি মঞ্জুয়ারা সোনালী।

বিএসপির সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, বিএসপির সাবেক সভাপতি কবি ও গীতিকার এডিএম রতন, উদযাপন পরিষদের সদস্য সচিব কবি অরুণ বর্মন, বকুল হক, ভদ্রাবতী বিশ্বাস, সঞ্জয় নন্দী, শরিফুল আলম, সানজিদা ফেরদৌস, শরীফ হোসেন ধীমান। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতায ছিলেন নান্দিক যশোর।

সভায় বক্তারা বলেন, বৈশাখী চিত্রাঙ্কন কেবল একটি ঋতু পরিবর্তনের ছবি নয়, এটি বাঙালির আত্মপরিচয় ও অসাম্প্রদায়িক চেতনার এক রঙিন ক্যানভাস। রঙের এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় নতুনের জয়গান।

প্রসঙ্গত শিশুদের ছবিতে প্রকৃতি মানেই রঙের উৎসব। এখানে গাছপালা সাধারণত গাঢ় সবুজ, আকাশ উজ্জ্বল নীল এবং ফুলগুলো লাল, হলুদ বা বেগুনি রঙের হয়। এই উজ্জ্বল রঙগুলো শিশুদের মনের আনন্দ এবং প্রাণচাঞ্চল্যের প্রতিফলন ঘটানো হয়েছে। এক একটি ছবি মানে এক একটি বৈশাখ। শিশুদের ছবিতে প্রকৃতি কেবল একটি পটভূমি নয়, বরং এটি একটি জীবন্ত চরিত্র হিসেবে উপস্থিত থাকে, যা নির্মলতা এবং স্বাধীনতার প্রতীক।

আগামী ১৩ এপ্রিল সোমবার বিকেল সাড়ে ৪টায় প্রেসক্লাব যশোরে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, ভাজপত্রের মোড়ক উন্মোচন ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

তেল সংকট অজুহাতে বৈশাখি উত্তাপ যশোরের বাজারে

এপ্রিল ১০, ২০২৬

যশোরে মসজিদের ড্রয়ার ভেঙে টাকা চুরি

এপ্রিল ১০, ২০২৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে যশোরে আটক ৪

এপ্রিল ১০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.