Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ১৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট সরকারের নির্যাতন নিপীড়নের হাত থেকে ব্যবসায়ীরা রক্ষা পাননি। দেশের প্রথম শ্রেণীর দেড় লক্ষাধিক ব্যবসায়ী ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছেন। ব্যবসায়ীর ছদ্মবেশে আওয়ামী লীগের একশ্রেণীর দালাল বাটপাররা ব্যবসায়ীদের জিম্মি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সেই দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থার নেয়ার এখন সময় এসেছে।

শনিবার যশোরে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির খুলনা বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সংগঠনের যশোর জেলা শাখার আয়োজনে শনিবার হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।

সভায় মিজানুর রহমান খান আরও বলেন ইট প্রস্তুতকারী মালিকরা নানা প্রতিবন্ধকতার শিকার হয়েও তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এই সেক্টরে লাখ লাখ শ্রমিকের যেমন কর্মসংস্থান হয়েছে তেমনি সরকারও কোটি কোটি টাকার রাজস্ব পাচ্ছে। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের কালাকানুন দ্বারা এই ব্যবসায়ীরা ক্ষতির শিকার হচ্ছেন। তিনি ইট প্রস্তুতকারী মালিকদের সকল সংকটে তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির খুলনা বিভাগীয় আহ্বায়ক আব্দুল আজিজ খান কালামের সভাপতিত্বে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি রাজশাহী বিভাগের সভাপতি সদরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি রংপুর বিভাগের আহ্বায়ক অধ্যাপক আজিজুল হক।

প্রতিনিধি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম প্রমুখ। সভা পরিচালনা করেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি যশোর জেলা শাখার সভাপতি নাজীর আহম্মেদ মুন্নু।

খুলনা বিভাগীয় প্রতিনিধি বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক

মার্চ ২১, ২০২৬

ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!

মার্চ ১৯, ২০২৬

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.