বাংলার ভোর প্রতিবেদক

ন্যূনতম মূল মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা, গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়নসহ ১১ দফা দাবিতে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ। এ দাবি বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে যশোর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যশোর জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক প্রকাশ দত্ত। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ বিএম শামীমুল হক ও বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সভাপতি হাফিজুর রহমান। প্রতিনিধি সভায় সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা জেলা সভাপতি নাজিউর রহমান নজরুল, কেন্দ্রীয় সদস্য ও ঝিনাইদহ জেলা সভাপতি আব্দুস সালাম শাহ, কেন্দ্রীয় সদস্য ও পাবনা জেলার আহ্বায়ক লিটন বিশ্বাস, খুলনা জেলা কমিটির সহ-সভাপতি ইদ্রিসুর রহমান, যশোর জেলার সহ-সভাপতি আলী কদর মাস্টার ও অ্যাড. আহাদ আলী লস্কর, নড়াইল জেলা কমিটির আহ্বায়ক ইয়াছিন বিল্লাহ, মাগুরা জেলা কমিটির আহ্বায়ক মকবুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়াও খুলনা লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন মাস্টার ও মো. রাশেদ মাস্টার, হোটেল শ্রমিক ইউনিয়নের যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক কামাল পারভেজ বুলু, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান জিহাদ, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের যশোর জেলা সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক তাইজেল ইসলাম, ঝিনাইদহের কালীগঞ্জের হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর কাদের, যশোর অভয়নগর নওয়াপাড়া পৌর রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শরিফুল ইসলাম, পৌর ইজিবাইক শ্রমিক সংঘের সভাপতি জুলফিকার আলী ভুট্টো, যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিরণ লাল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা সাধারণ সম্পাদক কৃষ্ণা সরকার ও যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান রাজেসের পরিচালনায় সভায় ট্রেড ইউনিয়ন সংঘের অন্তর্ভুক্ত সেক্টর ফেডারেশন, বেসিক ইউনিয়ন ও সংগঠনসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Share.
Exit mobile version