মাগুরা সংবাদদাতা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাগুরা ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ ২৩ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হলো।

এবারের নির্বাচনে মোট ৭টি পদের বিপরীতে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আহমেদ হোসেন নির্বাচিত হয়েছেন।

সেক্রেটারি পদে বিজয়ী হয়েছেন মাসুদ হাসান কিজিল। সদস্য পদে নির্বাচিতরা হলেন, সোহেল রেজা, ফারহানা পারভীন, আলী তারেক, ডা. মাসুদুল হক, শিকদার মনজুরুল আলম।

জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত নির্বাচনে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন পরিচালনায় ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ইলিয়াছুর রহমান। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন পরিচালনা কমিটি প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করে।

নির্বাচন শেষে বিজয়ীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন সদস্যরা। স্থানীয় রেড ক্রিসেন্ট সদস্যরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে মানবিক কার্যক্রম আরও গতিশীল হবে।

Share.
Exit mobile version