Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আইজিপির ঈদ উপহার পেলেন জীবনদানকারী পুলিশ সদস্য পরিবার
  • এমএম কলেজের সাবেক অধ্যক্ষ মুজিবর রহমানের ইন্তেকাল
  • বাগেরহাটে আইজিপির বাসায় চুরির : যা বললেন পুলিশ সুপার
  • জীবননগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ
  • পাইকগাছায় ৫ দিনেও পুলিশ কর্তার মা হত্যার রহস্য উদ্ধার হয়নি!
  • তালায় জ্বালানী তেলের তীব্র সংকট : বোরো চাষীদের মাথায় হাত
  • তরুণ উদ্যোক্তা মহাইমিনের হাত ধরে স্বাবলম্বী শত নারী
  • ঈদে বেনাপোল পৌরসভার ৯ ওয়ার্ডে শাড়ি বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাগেরহাটে আইজিপির বাসায় চুরির : যা বললেন পুলিশ সুপার

banglarbhoreBy banglarbhoreমার্চ ১৮, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাগেরহাট সংবাদদাতা
বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে চুরির খবরটি সত্য নয় বলে দাবি করেছে জেলা পুলিশ। বুধবার বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার (১৭ মার্চ) বিভিন্ন অনলাইন ও গণমাধ্যমে ‘আইজিপির বাসভবনে চুরির ঘটনা সংঘটিত হয়েছ’ বলে উল্লেখ করা হয়। সংবাদটি আমাদের নজরে এসেছে। প্রকৃতপক্ষে আইজিপির বাসভবনে কোনো ধরণের চুরির ঘটনা ঘটেনি।

যথাযথ যাচাই-বাছাই ছাড়াই কিছু গণমাধ্যম এ ধরণের তথ্য প্রচার করেছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

প্রকৃত ঘটনা হলো, গত সোমবার রাত ১১টার সময় ঝড়-বৃষ্টির সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। বাসার বাইরের ওয়াল সংলগ্ন সার্ভিস লাইনের তার ছিড়ে মাটিতে পড়ে যায়, পরবর্তীতে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই তারগুলো নিয়ে যায়।

বিষয়টি থানা পুলিশের নজরে আসার পর মঙ্গলবার অভিযান চালিয়ে খোয়া যাওয়া তার উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) ও চঞ্চল শেখ (৩৮)। তাদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন এলাকায়।

পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) বাসভবনে চুরি সংক্রান্ত ভ্রান্ত ও বিভ্রান্তিকর সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানান জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।

এদিকে আইজিপির নিকট আত্মীয় মিজান ফকির বলেন, ঝড়ের সময় ওয়াল সংলগ্ন সার্ভিস লাইনের তার পড়ে যায়। পরে হয়ত কেউ নিয়ে গেছে।

পুলিশ তার উদ্ধার করেছে। বাসার বিদ্যুৎ সংযোগ সচল আছে। এ বিষয়টি নিয়ে আমরা পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করিনি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আইজিপির ঈদ উপহার পেলেন জীবনদানকারী পুলিশ সদস্য পরিবার

মার্চ ১৮, ২০২৬

এমএম কলেজের সাবেক অধ্যক্ষ মুজিবর রহমানের ইন্তেকাল

মার্চ ১৮, ২০২৬

জীবননগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.