বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চিত্রা নদী থেকে এসকেন্দার শেখ (৬৫) নামে এক বৃদ্ধ জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে সদর উপজেলার বিষ্ণুপুর পানিঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।
এসকেন্দার শেখ সদর উপজেলার বিষ্ণুপুর বড় সিংরাম গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। পরিবারের সদস্যরা তার লাশ শনাক্ত করেছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা. সাইদুর রহমান বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে চিত্রা নদী থেকে জেলের লাশ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
শিরোনাম:
- কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
- সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
- কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
- যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
- যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
- এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
- সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
- যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

