Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলা : দেশত্যাগের হুমকি
  • যশোরে সরকারি জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • যশোরের ফুলতলা বাজারে বিএনপি নেতাদের সহযোগিতায় জমি দখলের অভিযোগ
  • শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যশোরের সিভিল সার্জন
  • কালীগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামের বেহাল দশা
  • জীবননগরে বিপুল পরিমাণ মাদক ফেয়ারডিলসহ দুইজন গ্রেপ্তার
  • দক্ষিণঞ্চলের আমের রাজধানী খ্যাত বেলতলা বাজারে গুটি আম বেঁচাকেনা শুরু
  • রোজা-ঈদ পরবর্তী ওজন কমানোর সহজ টিপস
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাগেরহাটে সড়কে গেল দুই প্রাণ

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ৩, ২০২৩No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট আদালতে মামলার হাজিরা দিতে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন শরণখোলার মিজান, ফয়সাল, রাব্বি ও রনি। দুই মোটরসাইকেলে ছিলেন তারা চারজন। কিন্তু আদালতে পৌঁছনোর আগেই সড়ক দুর্ঘটনার শিকার হন তারা। দুজন ঘটনাস্থলেই যারা যান। গুরুতর আহত হন অপর দুজন।
রোববার সকাল সাড়ে নয়টার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে বাগেরহাট সর বৈটপুর গ্রামের চাড়ার ঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও দুজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। বাগেরহাট জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নিহত মিজান জমাদ্দার বাগেরহাটের শরণখোলার সোনাতলা গ্রামের মান্নান জমাদ্দারের ছেলে ও রাব্বি খান একই এলাকার ফারুক খানের ছেলে। আহত ফয়সাল ও রনি একই এলাকার বাসিন্দা। উল্লেখ্য, হতাহতদের মধ্যে রাব্বি হলেন ভাড়াটে মোটরসাইকেলের চালক।
বাগেরহাট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা জিয়াউল আদনান রুমেল বলেন, ‘সকালে দুর্ঘটনায় আহত ৪ রোগী হাসপাতালে আসেন। তাদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় নিয়ে আসেন। এছাড়া দুজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’
কাটাখালি হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, খুলনা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা ধানসিঁড়ি পরিবহনের যাত্রীবাহী বাস দক্ষিণ বাংলা চাড়ার ঘর নামক স্থানে পৌঁছালে উল্টো দিক থেকে আসা মোটরসাইকেল ও ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় হতাহতের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। মোটরসাইকেলকে চাপা দেওয়া বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলা : দেশত্যাগের হুমকি

মার্চ ৩১, ২০২৬

যশোরে সরকারি জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মার্চ ৩১, ২০২৬

যশোরের ফুলতলা বাজারে বিএনপি নেতাদের সহযোগিতায় জমি দখলের অভিযোগ

মার্চ ৩১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.