Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তেল পাম্প আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত
  • এবার যশোরে গ্যাসের দাম বৃদ্ধির গুজব
  • ‘ফ্রাঙ্কেনস্টাইন’-এ মুগ্ধ দর্শক
  • নানা কর্মসূচিতে যশোরে বিশ্ব নাট্য দিবস পালন
  • ঈদের পরও জমেনি যশোরের বাজার, মুরগির দামে ঊর্ধ্বগতি
  • যশোরে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা এনসিপির
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • চৌগাছায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষক নিহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাঘারপাড়ায় নিজ ঘরের স্টিলের বাক্সে গৃহবধূর মরদেহ উদ্ধার

banglarbhoreBy banglarbhoreজুলাই ১০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

# স্বামী পুলিশ হেফাজতে

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের বাঘারপাড়ায় নিজ ঘরের স্টিলের বাক্স থেকে সুচিত্রা দেবনাথ (৫৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১১টার দিকে উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জের ধরে স্বামী এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। পরে স্ত্রীকে না পাওয়ার নাটক সাজিয়েছিলো স্বামী। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী তপন দেবনাথকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে সুচিত্রা দেবনাথকে বাড়িতে দেখেছে প্রতিবেশিরা। এরপর তার স্বামী তপন সকালে যশোর শহরের উদ্দেশে রওনা হন।

দুপুর ১২টার দিকে বাড়ি ফিরে এসে তিনি স্ত্রীকে কোথাও খুঁজে না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তিনি নিজ ঘরের টিনের দোচালা বসত ঘরের ভেতরে রাখা কাপড়ের স্টিলের বক্স খুলে দেখতে পান, ভেতরে লেপ ও কাপড়ের নিচে স্ত্রীর নিথর দেহ রাখা রয়েছে।

তখন তিনি থানায় খবর দেন। পুলিশ বলছে, সুচিত্রা দেবনাথকে ধারালো কিছু দিয়ে মাথা ও মুখে আঘাত করে হত্যা করা হয়। এরপর মরদেহ লুকাতে স্টিলের বক্সে রেখে কাপড় ও লেপ দিয়ে ঢেকে রাখা হয়। স্থানীয়দের অনেকেই জানান, নিহত সুচিত্রার সঙ্গে তার স্বামী তপন দেবনাথের পারিবারিক কলহ লেগেই থাকত।

বাঘারপাড়া থানার ওসি তাইজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বামী স্ত্রীর সাথে দ্বন্দ্ব ছিলো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী নিজেই হত্যা করে নাটক সাজিয়েছিলো। স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে তেল পাম্প আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত

মার্চ ২৮, ২০২৬

এবার যশোরে গ্যাসের দাম বৃদ্ধির গুজব

মার্চ ২৭, ২০২৬

‘ফ্রাঙ্কেনস্টাইন’-এ মুগ্ধ দর্শক

মার্চ ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.