Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঐতিহাসিক চুনখোলা মসজিদ: বাগেরহাটের প্রাচীন স্থাপত্যের অনন্য নিদর্শন
  • সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের সভা
  • তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
  • আ. লীগ কর্মীদের ওপর নির্ভরশীলতাই মুন্নির ফেল করার কারণ
  • রিকশাচালককে হত্যা করে যশোরে রিকশা ছিনতাই
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানি পণ্য আটক
  • ২৫ এপ্রিল জেসিএফ প্রতিষ্ঠাতা আজাদুল কবির আরজুর নাগরিক শোকসভা
  • মাগুরায় ভোক্তার অভিযানে জরিমানা 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিএনপি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে চায় : নার্গিস বেগম

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ১৬, ২০২৫Updated:ডিসেম্বর ১৬, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, বিএনপি মানবিক, গণতান্ত্রিক, সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। যেখানে সকল নাগরিকের ন্যায় বিচার ও মৌলিক অধিকার নিশ্চিত থাকবে।

সকলের ধর্মের ও মত পথের মানুষ সমান অধিকার পাবে এবং সকলে স্বাধীন ভাবে ধর্ম পালন করতে পারবে। সংবিধান আমাদের সেই স্বীকৃতি দিয়েছে, আমরা সেটি নিশ্চিত করতে চাই। তিনি বলেন, দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো।

দেশ ভালো রাখতে গেলে রাখতে এমন সরকার দরকার, যে সরকার দেশকে নিরাপদে রাখতে পারবে। দেশের সীমান্ত সুরক্ষা থাকবে। সোমবার যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন মহিলা দলের ৪, ৫ এবং ৬ নম্বর ওয়ার্ড শাখার আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, যাদের সামনে দেশ পরিচালনার কোন দূরদৃষ্টি নেই। কিংবা জনকল্যাণের ভাবনা, কি ভাবে মানুষ ভালো থাকবে কিংবা দেশ নিরাপদ থাকবে এই ভাবনা যাদের মধ্যে নেই। জনগণ তাদের কাছ থেকে কিছু আশা করতে পারে না।

বিএনপি ইতিপূর্বে চার চারবার দেশ পরিচালনা করে প্রমাণ দিয়েছে, দেশ ও জনগণের জন্য তাদের ভাবনা ও দূরদৃষ্টি কতখানি। আগামীতে জনগণ যদি বিএনপির প্রতি আস্থা রাখে, আবারও তার যথার্থ প্রমাণ দিতে সক্ষম হবে। বিএনপি জনগণকে যে প্রতিশ্রুতি দেয় তার বাস্তবায়ন করে। বিএনপি ক্ষমতায় গেলে দেশের গ্রামীণ জনপদের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে।

নওয়াপাড়া ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক সুফিয়া মাহমুদ রেখার সভাপতিত্বে এবং সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সেলিনা পারভিন শেলীর পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক আমিনুর রহমান মধু, মহিলা দল নেত্রী মাজেদা ফারুক, রিজিয়া পারভিন প্রমুখ।

সমাবেশে উপস্থিত ছিলেন, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঐতিহাসিক চুনখোলা মসজিদ: বাগেরহাটের প্রাচীন স্থাপত্যের অনন্য নিদর্শন

মার্চ ১৫, ২০২৬

সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের সভা

মার্চ ১৫, ২০২৬

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মার্চ ১৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.