Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ১ কেটি টাকা মুক্তিপণর দাবিতে অপহরণ হওয়ার ৯ দিন পর উদ্ধার
  • হৃদরোগীদের বাড়তি সতর্কতা জরুরি
  • যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল : ৫০% কমিশনে চলছে রোগী বেচাকেনা !
  • যশোরে জেলা মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানি মালামাল জব্দ
  • যশোরে অস্ত্র ও ককটেলসহ যুবক আটক : ফাঁসানোর অভিযোগে মানববন্ধন
  • যশোর ক্লাবের নতুন কমিটি বরণ ও পরিচিতি অনুষ্ঠান
  • মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব: ৮৫ দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
বাংলাদেশ

বিচার প্রশাসনে বড় রদবদল

banglarbhoreBy banglarbhoreআগস্ট ৩০, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর ডেস্ক
অন্তর্বর্তী সরকারের রদবদলের অংশ হিসেবে বিচারিক আদালতের ৮১ জন বিচারককে নতুন কর্মস্থলে ন্যস্ত করা হয়েছে। শুক্রবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা থেকে চারটি প্রজ্ঞাপন জারি করে রদবদলের কথা জানান হয়। এতে বলা হয়, “বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের নতুন কর্মস্থলে নিয়োগ বা বদলি করা হলো।” আইন ও বিচার বিভাগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বেগম উম্মে কুলসুমকে আইন কমিশনের সচিব করা হয়েছে। আইন কমিশনের সচিব শেখ গোলাম মাহবুবকে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক করা হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। এই প্রজ্ঞাপনে মোট ২১ জন বিচারককে বদলি করা হয়েছে। আরেক প্রজ্ঞাপনে বিভিন্ন জেলায় দায়িত্বরত ৪৪ জন বিচারককে নতুন কর্মস্থলে নিয়ে যাওয়া হয়েছে। তারাও ৩ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যাবেন। অন্য প্রজ্ঞাপনে ফেনী জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান খানকে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ করা হয়েছে। চতুর্থ প্রজ্ঞাপনে ১৫ জনকে নতুন দায়িত্বে নিয়ে যাওয়া হয়েছে। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকার গত ৮ অগাস্ট দায়িত্ব নেওয়ার পর থেকেই রাষ্ট্রের বিভিন্ন স্তরে রদবদল করছে। প্রশাসনের উচ্চস্তরে থাকা অনেক শীর্ষ ব্যক্তিকে অবসরেও পাঠানো হচ্ছে। সিনিয়র সহকারী সচিবকে এক সপ্তাহের ব্যবধানে তিনটি পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করার ঘটনাও ঘটেছে। বিচার প্রশাসনেও রদবদল হয়েছে। সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন আওয়ামী লীগ আমলের প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের ৫ বিচারপতি। দুই জন সাবেক প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের কয়েকজন অবসরপ্রাপ্ত বিচারপতি, পদত্যাগী অ্যাটর্নি জেনারেলসহ বিভিন্ন ব্যক্তির নামে মামলাও হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

১ কেটি টাকা মুক্তিপণর দাবিতে অপহরণ হওয়ার ৯ দিন পর উদ্ধার

মার্চ ১২, ২০২৬

হৃদরোগীদের বাড়তি সতর্কতা জরুরি

মার্চ ১১, ২০২৬

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল : ৫০% কমিশনে চলছে রোগী বেচাকেনা !

মার্চ ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.