Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সুন্দরবনে গুলিবিদ্ধ কাঁকড়া শিকারি
  • স্বামীর লিঙ্গ কর্তন : স্ত্রী গ্রেফতার
  • আজ শিল্প চাষি বহু গুণের অধিকারী কবি কাসেদুজ্জামান সেলিমের জন্মদিন
  • ‘মোটরসাইকেল’ সিণ্ডিকেটে যশোরে তেলের বাজারে অরাজকতা : ভোগান্তিতে সাধারণ
  • ২৭ এপ্রিল যশোর আসছে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সাতক্ষীরার কুলিয়ায় সরকারি গাছ কেটে জমি দখল চেষ্টা!
  • যশোরে ফিলিং স্টেশনে সিরিয়াল নিয়ে সংঘর্ষ, আহত ১
  • শার্শায় মানববন্ধন-স্মারকলিপি : যড়যন্ত্র দাবি পিআইও রঞ্জুর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, এপ্রিল ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিছানায় স্বামীর গলাকাটা মরদেহ, স্ত্রী পলাতক

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১৩, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
প্রতিকী ছবি
Share
Facebook Twitter LinkedIn

খুলনা সংবাদদাতা
খুলনায় মোহন আলী (৪৫) নামে এক ব্যক্তির গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ) সকালে রূপসা উপজেলার জয়পুর গ্রামে নিহত ওই ব্যক্তির ঘরের বিছানা থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে নিহতের স্ত্রী হোসনেয়ারা বেগম পুতুল পলাতক রয়েছেন। এ ঘটনায় ঘরের মেঝেতে রাখা একটি রক্তমাখা কুড়ালও জব্দ করা হয়।

নিহতের ছেলে শিমুল হোসেন জানান, তার বাবা মোহর আলী ডুমুরিয়ার কৈয়া বাজারে মিষ্টির দোকানের কারিকর ছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি কর্মস্থল থেকে বাড়িতে আসেন। বাবা-মা পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন। খুব ভোরে তার মা হোসনেয়ারা বেগম পুতুল তাদের রুমের দরজা নক করেন। শিমুল ঘুম থেকে উঠলে তাকে ঘরের দরজা খোলা রাখার কথা বলে বের হয়ে যান। শিমুল পুনরায় ঘুমিয়ে পড়েন।

ছেলে শিমুল হোসেন বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে দুলাভাইয়ের ডাক চিৎকারে এসে দেখি বাবার রক্তাক্ত নিথর দেহ। এ সময় মাকে খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়নি। এরপর পুলিশ খবর দেয়া হয়।

শিমুল আরও জানায়, বাবাকে হত্যা করে মা হোসনে আরা বেগম নিজের প্রয়োজনীয় কাপড়-চোপড় নিয়ে পালিয়ে গেছে। তাকে মোবাইলেও পাওয়া যাচ্ছে না।

রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, ঘটনার পর থেকে নিহতের স্ত্রী পলাতক রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনিই এই ঘটনার সাথে জড়িত।

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। হত্যার কারণ উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সুন্দরবনে গুলিবিদ্ধ কাঁকড়া শিকারি

এপ্রিল ৭, ২০২৬

স্বামীর লিঙ্গ কর্তন : স্ত্রী গ্রেফতার

এপ্রিল ৭, ২০২৬

আজ শিল্প চাষি বহু গুণের অধিকারী কবি কাসেদুজ্জামান সেলিমের জন্মদিন

এপ্রিল ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.