Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা
  • যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন
  • ঝিকরগাছায় কৃষক কার্ড তৈরির লক্ষ্যে মতবিনিময়
  • ফকিরহাটে সড়কে গেল মোটরসাইকেল আরোহীর প্রাণ
  • বকেয়া বেতন দাবিতে যশোর আইটি পার্কে ‘চালডাল’ কর্মীদের বিক্ষোভ ভাংচুর
  • যশোরে মাছের ঘেরে যুবকের রক্তাক্ত মরদেহ
  • যশোরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিজ্ঞানমনস্ক জাতি গঠনে জে.সি.বি বিজ্ঞান ক্লাবের উদ্যোগ প্রশংসিত

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২৬, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

বিজ্ঞানমনস্ক জাতি গঠনের দৃঢ় প্রত্যয়ে দেশব্যাপি নিবন্ধিত বিজ্ঞান ক্লাব পরিদর্শনের অংশ হিসেবে শনিবার খুলনা বিভাগের অন্যতম বিজ্ঞান চর্চা কেন্দ্র জে.সি.বি বিজ্ঞান ক্লাব পরিদর্শন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কিউরেটর মাসুদুর রহমান। যশোর শহরের আরবপুরস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ক্লাব পরিদর্শনের শুরুতে জে.সি.বি বিজ্ঞান ক্লাবের বিগত পাঁচ বছরের কার্যক্রমের একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বিজ্ঞান ক্লাবগুলো নিয়ে প্রচলিত নেতিবাচক ধারণার বিপরীতে জে.সি.বি বিজ্ঞান ক্লাবের বিজ্ঞান জনপ্রিয়করণের লক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, সারাদেশে বিজ্ঞান ক্লাব নিয়ে যখন নানা রকম নেতিবাচক আলোচনা শোনা যায়, তখন জে.সি.বি বিজ্ঞান ক্লাবের বিজ্ঞানকে মানুষের কাছে পৌঁছে দেয়ার আন্তরিক প্রচেষ্টা সত্যিই প্রশংসার যোগ্য।

জে.সি.বি বিজ্ঞান ক্লাবের সভাপতি সাজিন আহম্মেদ জয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভার ব্যবস্থাপনায় ছিলেন ক্লাবের আহ্বায়ক মাহমুদুল হাসান মেহেদী এবং সঞ্চালনায় ছিলেন ফারিহা খাঁন ঝিলিক। সভায় ক্লাবের অন্যান্য সংগঠক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। পরবর্তীতে, প্রধান অতিথি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সাজিন আহম্মেদ জয় বলেন, নিবন্ধিত ক্লাবসমূহ পরিদর্শনের এই উদ্যোগ আমাদের কাজের উৎসাহ অনেক বাড়িয়ে দেবে এবং বিজ্ঞান চর্চায় আরও বেশি নিবেদিত হতে অনুপ্রাণিত করবে।

বিজ্ঞানমনস্ক জাতি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা

মার্চ ২, ২০২৬

যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মার্চ ২, ২০২৬

তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন

মার্চ ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.