Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা
  • যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন
  • ঝিকরগাছায় কৃষক কার্ড তৈরির লক্ষ্যে মতবিনিময়
  • ফকিরহাটে সড়কে গেল মোটরসাইকেল আরোহীর প্রাণ
  • বকেয়া বেতন দাবিতে যশোর আইটি পার্কে ‘চালডাল’ কর্মীদের বিক্ষোভ ভাংচুর
  • যশোরে মাছের ঘেরে যুবকের রক্তাক্ত মরদেহ
  • যশোরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিজ্ঞান অলিম্পিয়াডে দেশসেরা যশোরের রুফফাকে সংবর্ধনা

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (বিডিজেএসও) ২০২৫ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী যশোরের কৃতি শিক্ষার্থী রুফফা নূর জারিয়াহকে সংবর্ধনা দেয়া হয়েছে।

আগামীতে আন্তর্জাতিক বিজ্ঞান মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া এই মেধাবী ছাত্রীকে শনিবার বিকেলে জে.সি.বি বিজ্ঞান ক্লাবের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সরকারি মাইকেল মধুসূদন কলেজের মেধাবী শিক্ষার্থী রুফফা, ৬ সদস্যের বাংলাদেশ দলের সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় এখন ২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। আগামী ২৩ নভেম্বর থেকে ২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রাশিয়ার সোচিতে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

যশোরের বিজ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জে.সি.বি বিজ্ঞান ক্লাব এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। ক্লাবের সভাপতি সাজিন আহম্মেদ জয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে রুফফার মা মমতাজ পারভিন মিতাসহ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে রুফফাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয় এবং তাকে উত্তরীয় পরিয়ে দেয়া হয়। পরবর্তীতে রুফফা নূর জারিয়াহ জে.সি.বি বিজ্ঞান ক্লাবের সাথে তার দুই বছরের পথচলার অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি বলেন, বিজ্ঞান ক্লাবের এই পরিবেশই তাকে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনে অনুপ্রাণিত করেছে।

ক্লাব পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক অলিম্পিয়াডের জন্য রুফফার হাতে একটি শুভেচ্ছা স্মারক ও উপহার তুলে দেয়া হয়।
এ সময় ক্লাবের সহ-সভাপতি জিহাদ হাসান, সাধারণ সম্পাদক ইজাজ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এস এম মুসাবসহ অন্যান্য সংগঠকগণ উপস্থিত ছিলেন। তাঁরা আশা প্রকাশ করেন, রুফফা আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনবে।

বিজ্ঞান অলিম্পিয়াড’ যশোর রুফফাক সংবর্ধনা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা

মার্চ ২, ২০২৬

যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মার্চ ২, ২০২৬

তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন

মার্চ ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.