বাংলার ভোর প্রতিবেদক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দ।
শনিবার সন্ধ্যায় যশোর সার্কিট হাউস মিলনায়তনে প্রতিমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সভাপতি ডা. মেজবাউর রহমান, সাধারণ সম্পাদক এএসএম মাহিনুল হক রিয়ন, সহসভাপতি জাকির আহমেদ, যুগ্ম সম্পাদক চঞ্চল হোসাইন, সাংগঠনিক সম্পাদক কাজী ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক জোসনা খাতুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী বাহারুল ইসলাম, নির্বাহী সদস্য ডা. নাসিম রেজা, অধ্যাপক ডা. এএইচএম আব্দুর রউফ, আসাদুজ্জামান, আব্দুল হাই, নুরুজ্জামান প্রমুখ।
