বাংলার ভোর প্রতিবেদক
২৫ মার্চ গণত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরের বিভিন্ন কলেজের আলোচনা, দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরকারি মহিলা কলেজ
যশোর সরকারি মহিলা কলেজে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আলাউদ্দীন, শিক্ষক পরিষদের সম্পাদক, রফিকুল ইসলাম ।
অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন গণহত্যা দিবস পালন কমিটির আহ্বায়ক রনজুআরা খাতুন।
শেষে দোয়া পরিচালনা করে কলেজ মসজিদের ইমাম মাওলানা আজহার উদ্দীন।
সরকারি এম এম কলেজ
বুধবার দুপুরে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের শিক্ষক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহ্বায়ক আব্দুল লতিফ।
কলেজ অধ্যক্ষ প্রফেসর এস এম শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ডা. হারুন অর রশিদ, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু প্রমুখ।
এ সময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক সজীব কুণ্ড।
সরকারি সিটি কলেজ
সরকারি সিটি কলেজে মুক্তিযুদ্ধের স্মতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. গাজী মনিবুর রহমান।
প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্য্পক জয়নাল আবেদীন।
অনুষ্ঠানের আহবায়ক প্রফেসর আব্দুল হালিমের সভাপতিত্বে শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ
মুক্তিযোদ্ধার মুখে মুক্তি যুদ্ধের গল্প শুনি অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিকযোদ্ধা নুর মোহাম্মদ।
অনুষ্ঠানে আয়োজক কমিটির আহবায়ক নাসিরা পারভীনের সভাপতিত্বে শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলহেরা কলেজ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকালে হামিদপুর আলহেরা কলেজ মিলনায়তনে একজন বীর মুক্তিযোদ্ধার গল্প বলা, রচনা ও কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি ও যশোর সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন।
প্রধান আলোচক হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প আলোচনা করেন যশোর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা কমাণ্ডের বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানের রাখেন কলেজের সহকারী অধ্যাপক আশরাফ আলী, হাবিবুর রহমান, শামসুর রহমান তুহিন, রহমত হোসেন প্রমুখ।
